কুমিল্লা জেলা পরিষদের ১০ নং ওয়ার্ডের বুড়িচং উপজেলা থেকে নব নির্বাচিত সদস্য মশিউর খানকে ফুলেল সংবর্ধনা দিলেন বুড়িচং প্রাথমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দ।মোঃ কামরুল হাসানের সন্ঞ্চালনায় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক যদুপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলী আকবর স্যারের সভাপতিত্বে উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান অতিথি জেলা পরিষদ সদস্য বুড়িচং উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মশিউর খান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে কুমিল্লা জেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক কামরুল হাসান,বুড়িচং উপজেলা শিক্ষক সমিতির সহ-সভাপতি জহুরুল মেধা খানম,বুড়িচং উপজেলা শিক্ষক সমিতির সহ সভাপতি মনিরুজ্জামান,বুড়িচং উপজেলা শিক্ষক সমিতির যুগ্ন সম্পাদক গোলাম মোস্তফা,বুড়িচং উপজেলা শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক আমির হোসেন,বুড়িচং উপজেলা শিক্ষক সমিতির অর্থ বিষয়ক সম্পাদক খোরশেদ আলম খান,বুড়িচং উপজেলা শিক্ষক সমিতির সদস্য মোঃ জানে আলম সহ উপস্থিত ছিলেন সমিতির সকল শিক্ষক সদস্যগণ।
অনুষ্ঠানে বক্তব্যকালে প্রধান অতিথি মশিউর খান সমিতির অতিথিদের বক্তব্য অনুকরণ করে প্রতিত্তোরে বলেন আমি আপনাদের ভাই,আমার এই অর্জন আপনাদের পাশে থেকে সামাজিক উন্নয়নের প্রয়াস মাত্র।আমি আপনাদের এই ভালোবাসা চিরসবুজের ন্যায় মনে ধারণ করে রাখবো এবং শিক্ষা সাথে সংশ্লিষ্টতা সমন্বয় রেখে আমৃত্যু কল্যাণকর কাজ করে যাবো।পরিশেষে মিষ্টিমুখের মাধ্যমে সভাপতি অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করেন।





















