০৪:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

টিকিট কালোবাজারি চক্রের মূলহোতা সেলিমসহ গ্রেফতার ৫

  • মাসুদ রানা
  • প্রকাশিত : ০৮:১৬:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অক্টোবর ২০২২
  • 116

চলমান র‍্যাব-৩ এর দুটি পৃথক অভিযানে রাজধানীর কমলাপুর রেলস্টেশন এলাকা হতে ট্রেনের টিকিট কালোবাজারি চক্রের মূলহোতা মোঃ সেলিম (৪৮) সহ তার চার সহযোগী মোঃ শাহ আলম (৩৪)মোঃ লিটন (৩৫)মোঃ আঃ রশিদ ফকির (৩০) খোকন মিয়া (৫৮)কে গ্রেফতার করতে সক্ষম হয়।গ্রেফতারকৃত আসামীদের নিকট হতে ট্রেনের ৮৮ টি টিকিট, মোবাইল ফোন ০৪ টি এবং নগদ ১৮,৪৪৭/-টাকা উদ্ধার করা হয়। রাজধানীর কমলাপুর এবং বিমানবন্দর রেলস্টেশনসহ সারা বাংলাদেশের বিভিন্ন রেলস্টেশনে অধিক মুনাফার আশায় ট্রেনের টিকিট কালোবাজারির মাধ্যমে একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন যাবৎ তাদের তৎপরতা চালিয়ে আসছে। কমলাপুর রেলস্টেশনে এই কালোবাজারি চক্রটির মূলহোতা সেলিম এবং অন্যান্য সদস্যরা মিলে রেলস্টেশনে লাইনে দাড়িয়ে এক একটি এনআইডি দিয়ে ০৪ টি করে টিকিট সংগ্রহ করে।

এছাড়াও অনলাইনে বিভিন্ন পরিচয়পত্র (এনআইডি) ও মুঠোফোন নাম্বার ব্যবহার করেও টিকিট সংগ্রহ করে থাকে প্রতারক চক্রটি।এই চক্রটির আরও সদস্য ইউনিট রয়েছে। প্রতিটি ইউনিটে ৫-৭ জন করে সক্রিয় সদস্য রয়েছে যারা তাদের টার্গেটকৃত ট্রেনসমূহের টিকিট কালোবাজারি করে সাধারন যাত্রীদের নিকট চড়াদামে বিক্রি করে প্রচুর মুনাফা অর্জন করে। সংঘবদ্ধ চক্রটি বিগত ০৭ বছর যাবৎ চক্রের মূলহোতা সেলিম এর নেতৃত্বে কমলাপুর রেলস্টেশন এলাকায় বিভিন্ন ট্রেনের টিকিট কালোবাজারির মাধ্যমে সাধারন যাত্রীদের নিকট হতে প্রচুর পরিমান অর্থ হাতিয়ে নেয়। তারা কমলাপুর রেলস্টেশন হতে বিভিন্ন জেলার রেলস্টেশন গুলোতেও তাদের এজেন্টদের সাথে যোগসাজসের মাধ্যমে টিকিট কালোবাজারির কার্যক্রম চালিয়ে থাকে। রেলস্টেশনে যে পরিমান টিকিট বরাদ্দ থাকে তার মধ্যে ৫০ শতাংশ বিক্রি হয় অনলাইনে। যার ফলে কাউন্টারে এসে অনেকে টিকিট না পেয়ে ফিরে যান। আর এই সুযোগটিই গ্রহণ করে টিকিট কালোবাজারি চক্রের সদস্যরা। কমলাপুর রেলস্টেশনে এই কালোবাজারি চক্রটির মূলহোতা সেলিম এবং অন্যান্য সদস্যরা মিলে রেলস্টেশনে লাইনে দাড়িয়ে এক একটি এনআইডি দিয়ে ০৪ টি করে টিকিট সংগ্রহ করে। এমনকি অনেক সময় তারা রিক্সাওয়ালা, কুলি, দিনমজুর এদেরকে অল্প টাকার বিনিময়ে লাইনে দাড় করিয়ে তাদের মাধ্যমে টিকিট সংগ্রহ করে। এছাড়াও অনলাইনে বিভিন্ন পরিচয়পত্র (এনআইডি) ও ব্যবহার করেও টিকিট সংগ্রহ করে থাকে। র‍্যাব-৩ কর্তৃক গত ঈদুল আযহার আগে গ্রেফতার হয়ে ৩৫ দিন জেল খেটে জামিনে মুক্তি পায়। ইতোপূর্বে আরেকটি মামলায় হাজতবাস করে চলতি মাসেই জামিনে মুক্তি পেয়ে সে আবারও টিকিট কালোবাজারির কাজে লিপ্ত হয়। এসব মামলায় তারা প্রত্যেকে বিভিন্ন মেয়াদে জেল খেটে জামিনে মুক্ত হয়ে আবারও একই কার্যক্রম চালিয়ে যাচ্ছে।গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ট্যাগ :
জনপ্রিয়

টিকিট কালোবাজারি চক্রের মূলহোতা সেলিমসহ গ্রেফতার ৫

প্রকাশিত : ০৮:১৬:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অক্টোবর ২০২২