০৪:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

‘নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করাই বিএনপি-জামায়াতের কাজ’

শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ দৃপ্ত পদে এগিয়ে চলেছে মন্তব্য করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, ‘নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করা বিএনপি-জামায়াতের কাজ। তারা দেশের ভালো দেখতে পায় না, দেশের মানুষের ভালো তাদের সহ্য হয় না। দেশের ভালো করার চিন্তা ছেড়ে তারা সারাক্ষণ সমালোচনা আর ষড়যন্ত্রে লিপ্ত।’

বৃহস্পতিবার (২০ অক্টোবর) দুপুরে রাজশাহীর চারঘাট উপজেলার কালুহাটী উচ্চবিদ্যালয়ে নবনির্মিত ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘করোনা মোকাবিলা করতে গিয়ে যেখানে পশ্চিমা দেশগুলোর অর্থনীতি সংকুচিত হচ্ছে, সেখানে আইএমএফ-এর মতে চলতি বছর বাংলাদেশের প্রবৃদ্ধি হবে ৬ শতাংশ।’

তিনি বলেন, ‘অনেক চড়াই-উতরাই পেরিয়ে বাংলাদেশ আজকের এ স্থানে পৌঁছেছে। জাতিসংঘের ১৯৩টি দেশের অধিকাংশের মধ্যে বাংলাদেশের আমদানি নির্ভরতা কম।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময়ে নারীর যে ক্ষমতায়ন হয়েছে তার প্রশংসা করে শাহরিয়ার আলম বলেন, ‘প্রধানমন্ত্রী সমাজে নারীর মর্যাদা প্রতিষ্ঠা করেছেন। প্রধানমন্ত্রী উন্নয়নের যে মুকুট অর্জন করেছেন তার সে মুকুটের একটি পালক হলো নারীর ক্ষমতায়ন। তবে করোনাকালে আমাদের অনেক ক্ষতি হয়ে গেছে। করোনার সময় দেশে বাল্যবিবাহ বেড়ে গেছে। এটা আমাদের জন্য ভালো নয়। এ বিষয়ে আমাদের আবার একসঙ্গে কাজ করতে হবে।’

একটি উন্নত সমাজ প্রতিষ্ঠায় শিক্ষকদের দায়িত্ব নেওয়ার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘সমাজে শিক্ষকদের দায়িত্ব অনেক। শিক্ষকদের দায়িত্ব নিয়ে নতুন প্রজন্মকে শিক্ষিত মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। কখনোই দায়িত্বের প্রতি অবহেলা করা যাবে না। যেকোনো জায়গায়, যেকোনো পেশায় থেকে দায়িত্বের প্রতি অবহেলা এক ধরনের দুর্নীতি। তবে ছাত্র-ছাত্রীদেরও দায়িত্ব রয়েছে। তাদের পড়ালেখায় মনোযোগ দিতে হবে।’

ট্যাগ :
জনপ্রিয়

‘নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করাই বিএনপি-জামায়াতের কাজ’

প্রকাশিত : ০৮:৩৬:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অক্টোবর ২০২২