পিরোজপুর সদর উপজেলার অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ও গভীর সমূদ্রে ট্রলার ডুবিতে ক্ষতিগ্রস্থদের মাঝে আর্থিক সহযোগীতার চেক বিতরণ করা হয়েছে। বৃহষ্পতিবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে পিরোজপুর সদর উপজেলা পরিষদের বাস্তবায়নে ক্ষতিগ্রস্থদের মাঝে এ চেক বিতরণ করা হয়।
প্রধান অতিথি হিসেবে চেক বিতরণ করেন সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মুজিবুর রহমান খালেক। অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী অফিসার মরিয়ম জাহান এর সভাপতিত্বে অন্যান্যেও মধ্যে উপস্থিত ছিলেন সংকরপাশা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তোফাজ্জেল হোসেন মল্লিক স্বপন, জেলা মৎস্যজীবিলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলামসহ ক্ষতিগ্রস্থ পরিবারের অন্যান্যরা। এসময় ১৩ জন জেলেকে ৫ হাজার টাকা করে ৬৫ হাজার টাকা ও অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ১ জনকে ৫ হাজার টাকার চেক প্রদান করা হয়।





















