০৪:২৩ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

সেই ছেলেকে ৬ লাখ টাকা অনুদান দিলেন পার্বত্য মন্ত্রী

মরণব্যাধি ক্যানসার আক্রান্ত মায়ের চিকিৎসার জন্য নিজেকে ১০ বছরের জন্য বিক্রি করতে চাওয়া মো. আনোয়ারুল ইসলাম মামুনকে ৬ লাখ টাকা অনুদান দিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং। বৃহস্পতিবার (২০ অক্টোবর) সন্ধ্যায় পার্বত্য মন্ত্রীর নিজ বাসভবনে এ অনুদান দেওয়া হয়।

এ সময় পার্বত্য মন্ত্রী মন্ত্রণালয় থেকে ২ লাখ টাকার চেক ও ব্যবসায়ী সমিতি থেকে সংগ্রহ করা ৪ লাখ টাকাসহ মোট ৬ লাখ টাকার আর্থিক অনুদান মামুনের হাতে তুলে দেন।

এ সময় অন্যান্যদের মধ্যে জেলা পরিষদের সদস্য লক্ষীপদ দাশ, মোজ্জামেল হক বাহাদুর, কাঞ্চন জয় তঞ্চঙ্গ্যা, উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ইয়াছিন আরাফাত, প্যানেল মেয়র সৌরভ দাস শেখরসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

ট্যাগ :
জনপ্রিয়

সেই ছেলেকে ৬ লাখ টাকা অনুদান দিলেন পার্বত্য মন্ত্রী

প্রকাশিত : ০৪:৩৩:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২১ অক্টোবর ২০২২