০৪:১১ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

আরডিএ বগুড়া’য় দুইদিন ব‍্যাপী বার্ষিক পরিকল্পনা সম্মেলন

পল্লী উন্নয়ন একাডেমী বগুড়া’র, প্রশিক্ষণ-গবেষণা ও প্রায়োগিক গবেষণা কার্যক্রমের পর্যালোচনা ও আগামী অর্থবছরের কর্ম-পরিকল্পনা প্রণয়ণে দুইদিন ব‍্যাপি বার্ষিক পরিকল্পনা সম্মেলন, শনিবার আরডিএ বগুড়ার আইটি সেন্টারে শুরু হয়েছে।

পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মোঃ মশিউর রহমানের সভাপতিত্বে বার্ষিক পরিকল্পনা সম্মেলন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জনাব স্বপন ভট্টাচার্য্য, এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর-ধুনট এর সাংসদ বীর মুক্তিযোদ্ধা মোঃ হাবিবর রহমান ও প্রধানমন্ত্রীর কার্যালয় সাবেক মুখ্য সচিব মোঃ আবুল কালাম আজাদ।

সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আরডিএ, বগুড়া’র মহাপরিচালক খলিল আহমদ। এসময় পরিচালক (প্রশিক্ষণ) মোঃ ফেরদৌস হোসেন খান, একাডেমীর অনুষদ সদস্যবৃন্দ, বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আগত শিক্ষকবৃন্দ, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান থেকে আগত অতিথিবর্গ, গবেষক, বিশেষজ্ঞসহ একাডেমীর সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

বিজনেস বাংলাদেশ/ বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

আরডিএ বগুড়া’য় দুইদিন ব‍্যাপী বার্ষিক পরিকল্পনা সম্মেলন

প্রকাশিত : ০৮:৫৪:২১ অপরাহ্ন, শনিবার, ২২ অক্টোবর ২০২২