অনিবার্য কারণবশত রংপুর জেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন আগামী ১ নভেম্বরের পরিবর্তে ৫ নভেম্বর, ২০২২ইং, শনিবার নির্ধারণ করেছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ।
গঠনতন্ত্রের ১৬ ও ২১ ধারা মোতাবেক যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো.মাইনুল হোসেন খান নিখিল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে রংপুর জেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন সফল করার লক্ষ্যে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণের জন্য সংশ্লিষ্ট শাখাকে নির্দেশ প্রদান করা হয়েছে।





















