নওগাঁর মান্দা উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের মাঝে ডিজিটাল সনদ ও স্মার্ট আইডি কার্ড বিতরণ করা হয়েছে। উপজেলার ১৫২ জন বীর মুক্তিযোদ্ধার মাঝে ডিজিটাল সনদ ও স্মার্ট আইডি কার্ড বিতরণ করা হয়। এছাড়াও মৃত বীর মুক্তিযোদ্ধাদের উত্তরাধিকারী ১১৩ জনের মাঝেও ডিজিটাল মুক্তিযোদ্ধা সনদ বিতরণ করা হয়েছে।
সোমবার (২৪ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলা পরিষদের হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু বাক্কার সিদ্দিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান এমদাদুল হক মোল্লা বীর মুক্তিযোদ্ধাদের হাতে আনুষ্ঠানিকভাবে এসব ডিজিটাল সনদ ও স্মার্ট আইডি কার্ড তুলে দেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাহাবুবা সিদ্দিকা রুমা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাকিল আহমেদ, উপজেলা জনস্বাস্থ্য সহকারী প্রকৌশলী এনায়েত হোসেন, মুক্তিযোদ্ধা সংসদ মান্দা উপজেলা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আফছার আলী মন্ডল, বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক সহ সকল বীর মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানরা উপস্থিত ছিলেন।
বিজনেস বাংলাদেশ/ হাবিব


























