সোমবার সন্ধ্যা থেকে সারা রাত ব্যাপী বয়ে যাওয়া বয়ে যাওয়া ঘুর্ণিঝড় সিত্রাংয়ের তান্ডবের ফলে বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়ন এর কালাকচুয়া এলাকারনএক পেঁপে চাষির ২৫০ এর অধিক গাছের প্রায় পরিপক্ব গাছ ভেঙ্গে ওই চাষির কপাল পুড়ছে। স্থানীয় জনপ্রতিনিধি মোঃ জাকির হোসেন ও ক্ষতি গ্রস্থ চাষি মোঃ মহসিন কবির জানান গত সোমবার সন্ধ্যা থেকে সারারাত বয়ে যাওয়া ঘুর্ণিঝড় সিত্রাংয়ের তান্ডব লিলায় তার জমিতে চাষ করা ৭ লক্ষাধিক টাকার পেঁপে গাছ ভেঙ্গে মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি আরও জানান গত ৬-৭ মাস পূর্বে মোঃ মহসিন কবির ঢাকা -চট্টগ্রাম মহাসড়কের পাশে বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়ন এর কালাকচুয়ায় ৮০ শতাংশ জমিতে পেঁপে গাছ লাগিয়েছেন। ইতিমধ্যে পেঁপে গাছে প্রচুর পেঁপে আসে এবং পরিপক্ব হতে শুরু করেছে। এছাড়া প্রতিদিন বাজারে তুলে পেঁপে এবং স্থানীয় ভাবে ও বাজারে বিক্রি শুরু করেন। আশার আলো দেখছিলেন মহসিন কবির স্বাবলম্বী হওয়ার এর মধ্যে ঘুর্ণিঝড় সিত্রাংয়ের তান্ডবে তার কপাল পুড়ল। পেঁপে চাষি মহসিন কবির মঙ্গলবার সকালে জমিতে গিয়ে দেখেন তার সমস্ত জমির পেঁপে গাছ ভেঙ্গে মারাত্মক ভাবে মাটিতে লুটিয়ে পড়ে আছে। এতে তার ৭ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। অপরদিকে পুরো উপজেলার বিভিন্ন এলাকায় ঘুর্ণিঝড় সিত্রাংয়ের ভয়াবহ তান্ডব চলেছে। সন্ধ্যায় কুমিল্লা – বুড়িচং – মীরপুর সড়কের বুড়িচং খাড়াতাইয়া, মহিষমারা ইছাপুরা সহ কয়েক টি স্থানে সড়কে গাছ ভেঙ্গে পড়ে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা তৈরি করে। স্থানীয় লোকজন এর সহায়তায় সড়ক থেকে এসমস্ত গাছ সরিয়ে নিয়ে গেলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। অন্যদিকে পীরযাত্রাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আবু তাহের জানান ঘুর্ণিঝড় সিত্রাংয়ের তান্ডবে ইউনিয়ন এর মাওরা, কন্ঠনগর, গোবিনাথপুর, শ্রীপুর সহ ১০-১২ বিভিন্ন ঘর ভেঙ্গে যায় আর ২ শতাধিক বিভিন্ন প্রজাতির গাছ ভেঙ্গে পড়ে। তবে কোন প্রান হানির ঘটনা ঘটেনি। ভারেল্লা উত্তর ইউনিয়ন এর চেয়ারম্যান এডভোকেট ইস্কান্দার আলী ভূইয়া আমির জানান কিছু গাছ পালা ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। তবে গোমতী নদীর চরে ও ফসলি জমিতে চাষ করা শাক সবজির ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। মোকাম ইউপির সদস্য মোঃ জাকির হোসেন ও সচিব মোঃ লিয়াকত আলী জানান কিছু গাছ পালা এবং সবচেয়ে বেশি ক্ষতি সাধিত হয়েছে বিভিন্ন শাক সবজির যা আগামী কয়েক মাসে ও পুষিয়ে উঠা যাবেনা। তবে ২-৩টি ঘর ক্ষতি সাধিত হয়েছে। রাজাপুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আবুল হাসেম মাষ্টার জানান তার ইউনিয়নে ব্যাপক গাছ পালা ভেঙ্গেছে এবং ইউনিয়ন এর বিভিন্ন গ্রামে ৬০-৭০ টি বিভিন্ন ঘর ভেঙ্গেছে। ফসলের ক্ষতি সাধিত হয়েছে তবে কোন প্রান হানি বা আহত হওয়ার খবর নেই। বাকশীমূল ইউনিয়ন এর দশ হেক্টর ফসলি জমির ফসল নষ্ট হয়েছে। ঘর ও মুরগীর ফার্ম প্রায় ৩০-৪০ টি ভেঙ্গে ক্ষতি সাধিত হয়েছে বলে জানিয়েছে সাবেক প্যানেল চেয়ারম্যান লিটন রেজা চৌধুরী। বুড়িচং সদর ইউপি গাছ পালা ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে তবে ৫-৬ টি ঘর ভাঙ্গার খবর পাওয়া গেছে।
০৩:৪১ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম :
বুড়িচংয়ে কালাকচুয়ায় ঘুর্ণিঝড় সিত্রাংএর তান্ডবে কপাল পুড়ছে পেঁপে চাষির
-
শামীম হোসেন বুড়িচং (কুমিল্লা) - প্রকাশিত : ০৭:২৩:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অক্টোবর ২০২২
- 110
ট্যাগ :
জনপ্রিয়





















