০৩:২৭ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

৯ শর্তে বিএম ডিপোকে রপ্তানি পণ্য ব্যবস্থাপনার অনুমতি

চট্টগ্রামের সীতাকুণ্ডে অগ্নিকাণ্ড ও বিস্ফোরণে অর্ধশতাধিক মানুষ নিহতের ঘটনায় বন্ধ বিএম কনটেইনার ডিপো পোশাক খাতে রফতানির সাময়িক অনুমোদন পেল। দুর্ঘটনার তিন মাস ২২ দিন পর এ খাতের মালিকদের আবেদনের প্রেক্ষিতে যাচাই-বাছাই শেষে ৯টি শর্তে তিন মাসের জন্য গার্মেন্টস পণ্য অফডকে সংরক্ষণ ও ব্যবস্থাপনার সাময়িক অনুমোদন দিয়েছে চট্টগ্রাম কাস্টমস কতৃপক্ষ।

গত মঙ্গলবার এক চিঠির মাধ্যমে এই নির্দেশ দেন চট্টগ্রাম কাস্টমস কমিশনার মোহাম্মদ ফাইজুর রহমান।

কাস্টমস সুত্রে জানা গেছে, ৯টি শর্ত মানলে বিএম কনটেইনার ডিপো তিন মাসের জন্য পোশাক খাতের পণ্য সংরক্ষণ ও প্রক্রিয়াকরণ করতে পারবে। শর্তগুলো হলো- বিএম ডিপো কাজ শুরুর আগে বন্দরের অনাপত্তিপত্র গ্রহণ, বেসরকারি আইসিডি/সিএফএস বা অফডক স্থাপন ও পরিচালন নীতিমালা এবং বন্ডেড ওয়ারহাউজ লাইসেন্স বিধিমালা ২০০৮ মেনে চলা, অগ্নি নির্বাপক ব্যবস্থাপনা ও ফায়ার লাইসেন্স নিশ্চিত করা, কেমিকেল পণ্য রাখতে হলে আইসিডির নিয়ম মেনে চলা ও আলাদা শেড বা ইয়ার্ড ব্যবহার করা, আইসিডির বাইরে ব্যাকআপ স্টোরেজ রাখা, অফডক পরিচালনায় ব্যবহৃত সফটওয়্যারের এক্সেস কাস্টমসের কাছে রাখাসহ বিভিন্ন নিয়ম মেনে চলার নির্দেশ দেওয়া হয়।

এ প্রসঙ্গে কাস্টমস কমিশনার মোহাম্মদ ফাইজুর রহমান জানান, তিন মাসের জন্য ৯টি শর্তে বিএম ডিপোকে গার্মেন্টস পণ্যের সংরক্ষণ ও প্রক্রিয়াকরণের অনুমতি দেওয়া হয়েছে। তবে প্রতিটা শর্ত মেনে তাদের কাজ করতে হবে। যদি তারা নিয়ম মানতে অসমর্থ হয় তাহলে তাদের সাময়িক অনুমোদন স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে।

গত ৪ জুন বিএম কনটেইনার ডিপোতে কেমিকেলের অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনায় ৫১ জন নিহত এবং আহত হন দুই শতাধিক মানুষ। এই ঘটনায় রফতানির অনুমোদন থাকা ১৫৪টি এবং আমদানির পণ্যবাহী দুটি কনটেইনার ক্ষতিগ্রস্ত হয়। এই দূর্ঘটনার পরে ডিপোর সকল কার্যক্রম বন্ধ করে দেয়া হয়েছিল।

ট্যাগ :
জনপ্রিয়

৯ শর্তে বিএম ডিপোকে রপ্তানি পণ্য ব্যবস্থাপনার অনুমতি

প্রকাশিত : ০৪:২৬:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৬ অক্টোবর ২০২২