০৩:২৭ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

রংপুর সিটি নির্বাচনে দলীয় প্রার্থীকে বিজয়ী করতে জিএম কাদেরের আহবান

রংপুরে জাতীয় পার্টির অস্তিত্ব টিকিয়ে রাখতে রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে আবারও দলীয় প্রার্থীকে বিজয়ী করার আহবান জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। মঙ্গলবার (২৫ অক্টোবর) বিকেলে নগরীর পাবলিক লাইব্রেরি মাঠে অনুষ্ঠিত ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য জিএম কাদের বলেন, বর্তমান বাস্তবতার প্রেক্ষাপট বিবেচনায় নিয়ে অপ্রয়োজনীয় মেগা প্রকল্পগুলো বন্ধ করতে হবে।

জাপা চেয়ারম্যান বলেন,দ্রুত বিদ্যুৎ সমস্যার সমাধান করতে হবে। দ্রব্যমূল্য সাধারন মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখার উপরও গুরত্বারোপ করেন তিনি। জাতীয় পার্টির শেকড় রংপুর উল্লেখ করে জিএম কাদের বলেন, রংপুর থেকেই কাটা পড়া শেকড় গজানো শুরু করতে হবে। তা নাহলে জাতীয় পার্টি বিলীন হয়ে যাবে। বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে সম্মেলনে আরও বক্তব্য দেন জাতীয় পার্টির মহাসচিব বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মুজিবুল হক চন্নু, ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, আদেলুর রহমান আদেল। স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও রংপুর মহানগর সভাপতি রসিক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, সাধারণ সম্পাদক এস এম ইয়াসির, জেলার আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবুল মাসুদ চৌধুরী নান্টু, সদস্য সচিব হাজী আব্দুর রাজ্জাক প্রমুখ। সম্মেলন পরিচালনা করেন রংপুর মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এস এম ইয়াসীর। এর আগে, বেলা ৩ টা থেকে রংপুর মহনগরীর ৩৩টি ওয়ার্ড থেকে জাতীয় পার্টি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে সম্মেলনে যোগ দেন।

ট্যাগ :
জনপ্রিয়

রংপুর সিটি নির্বাচনে দলীয় প্রার্থীকে বিজয়ী করতে জিএম কাদেরের আহবান

প্রকাশিত : ০৫:০০:০৯ অপরাহ্ন, বুধবার, ২৬ অক্টোবর ২০২২