০৩:১৩ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

পুলিশ জনগণের বন্ধু : পুলিশ সুপার

সাতক্ষীরার সাইবার ক্রাইম ইনভেস্টিগেটর সেল হারানো মোবাইল ফোন এবং বিকাশের মাধ্যমে খোয়া যাওয়া নগদ টাকা উদ্ধার করে প্রকৃত মালিকদের ফিরিয়ে দিয়েছে।

বুধবার (২৬ অক্টোবর) সকালে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল ৩২১টি মোবাইল ফোন ও  বিভিন্ন সময়ে বিকাশ একাউন্টের মাধ্যমে খোয়া যাওয়া ২ লাখ ৫৩ হাজার ৩৭৩ টাকা প্রকৃত মালিকদের ফিরিয়ে দিয়েছে।

সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের প্রধান অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশন) আতিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্ধারকৃত মেবাইল ও নগদ টাকা প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেন সাতক্ষীরার পুলিশ সুপার কাজী মনিরুজ্জামন।

এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. সজীব খান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মীর আসাদুজ্জামান, জেলার পুলিশের বিশেষ শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম জাহিদ-বিন-আলী, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকতা স.ম কাইয়ূম প্রমুখ।

পুলিশ সুপার বলেন, পুলিশ জনগণের বন্ধু। সব সময় মানুষের জন্য কাজ করে যাচ্ছে। অনেক সময় অনেকে কষ্ট করে ১৫-২০ হাজার টাকা বা আরও দামী মোবাইল কিনে অসাবধানতার কারণে সেগুলা হারিয়ে বা চুরি হয়ে যায়। আমরা উদ্যোগ নিয়ে চেষ্টা করেছি সেগুলা উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দিতে।

ট্যাগ :
জনপ্রিয়

পুলিশ জনগণের বন্ধু : পুলিশ সুপার

প্রকাশিত : ০৯:১১:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৬ অক্টোবর ২০২২