০৩:১৩ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

শিক্ষকদের শেখানোর কিছু নেই শিক্ষকরাই সকলকে শেখাবেন

আমরা যারা যে দায়িত্বে আছি, আমাদেরকে সে অনুযায়ী দায়িত্ব ও কর্ত্যব্য পালন করতে হবে।

ভালো কাজে আমরা সকলেই অনুপ্রাণিত হই। সেখানে আমরা খোঁজ নেই না সে কার সন্তান।  শিক্ষকদেরকে অভিভাবকদের সঙ্গে সমন্বয় করে ছাত্রদেরকে বাড়তি নজর দিয়ে পাঠদান করতে হবে। দুঃখের কথা “সদর উপজেলার শিক্ষার মান বাড়াতে শিক্ষক এবং অভিভাবকদেরকে যথেষ্ট মনোনিবেশ করতে হবে”।

শিক্ষকদেরকে উপলব্ধি করতে হবে, ছাত্রদের ভালো কাজে আমি আনন্দিত হলে, শিক্ষার্থীদের মন্দ কাজে আমাকে যথেষ্ট পীড়া দেয়। তাহলে আমি তো শিক্ষার্থীদের অভিভাবক “। সুতরাং শিক্ষকদেরকে কাজের ক্ষেত্রে যথেষ্ট আন্তরিক হয়ে শিক্ষার্থীদের অভিভাবক হতে হবে। হতাশার বিষয় “অতীতে আমাদের মেধাবী শিক্ষার্থীরা শিক্ষক হতে আগ্রহী হলেও বর্তমানে মেধাবীরা অন্য পেশায় আগ্রহী”।

মৌলভীবাজার সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান “মোঃ কামাল হোসেন” বুধবার সকালে মৌলভীবাজার সদর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে পরিষদের আয়োজনে ও সরকার এবং জাইকা”র সহযোগিতায় উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প (ইউজিডিপি) স্থানীয় সরকার বিভাগ কর্তৃক “মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার প্রধান শিক্ষক ও বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্যদের দায়িত্ব ও কর্তব্য বিষয়ে দক্ষতা বৃদ্ধিমূলক ৪দিনের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠানে” প্রধান অতিথি হয়ে বক্তৃতা প্রদান কালে উপরোক্ত কথা বলেন। সদর উপজেলা প্রশাসনের ইউজিডিপি এর ইউডিএফ “নাজমুল হুদা”র সঞ্চালনায় প্রশিক্ষক হিসেবে কর্তব্যরত ছিলেন “উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুস সামাদ মিয়া’ ও উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ সালাহউদ্দিন”।

উপস্থিত ছিলেন, হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রাসেদা বেগম এবং সদরের অন্যান্য প্রতিষ্ঠান প্রধানগণ। ৪দিনের প্রশিক্ষণ কর্মশালায় ২দিন ব্যাপী ২টি ব্যাচে সর্বমোট ৬০জন মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা প্রধান এবং ঐ সকল শিক্ষা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও সদস্যগণ অংশ গ্রহণ করছেন। সভাপতির দিকনির্দেশনা মূলক বক্তৃতায় মৌলভীবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা “প্রকৌশলী সাবরীনা রহমান” বলেন, শিক্ষকদের শেখানোর কিছু নেই। শিক্ষকরাই সকলকে শেখাবেন। আমি চাই আপনারা আজকের দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণে স্বাচ্ছন্দ্যে অংশ নিয়ে সারাদিনে যথেষ্ট দক্ষতা অর্জন করেই বেরিয়ে যাবেন। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে স্কাউটের কার্যক্রমে স্থবিরতা দেখা যাচ্ছে। শিক্ষকদেরকে উদ্যোগী হয়ে ঐ বিষয়ে দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ গ্রহণ করে শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে স্কাউটের ব্যাপ্তি করতে উদ্যোগী হওয়ার আহবান।

ট্যাগ :
জনপ্রিয়

শিক্ষকদের শেখানোর কিছু নেই শিক্ষকরাই সকলকে শেখাবেন

প্রকাশিত : ১১:২৬:৩৩ অপরাহ্ন, বুধবার, ২৬ অক্টোবর ২০২২