০১:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬

যুক্তরাষ্ট্রে পুলিশ ও চিকিৎসকদের তত্ত্বাবধানে দিনাত জাহান মুন্নী

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে দুর্ঘটনার কবলে পড়েছেন বাংলাদেশি সংগীতশিল্পী দিনাত জাহান মুন্নী। কাজ থেকে বড় মেয়ে প্রেরণাকে নিয়ে বাসার ফেরার সময় তাদের বহনকারী ভাড়া গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিষয়টি নিশ্চিত করেছেন দিনাত জাহান মুন্নী নিজেই।

দুর্ঘটনার কয়েকটি ছবি নিজের ফেসবুকে প্রকাশ করে গায়িকা লিখেছেন, ‘পরম করুণাময় আল্লাহর রহমতে আমি এবং আমার বড় মেয়ে আজ মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি।

মেয়ের কাজ থেকে মেয়েকে নিয়ে উবারে ফেরার পথে আমাদের বহন করা উবারে এক ভয়াবহ দুর্ঘটনা ঘটে। আমরা এখন পুলিশ এবং চিকিৎসকদের তত্ত্বাবধানে আছি। সবাই আমাদের দোয়ায় রাখবেন। ’

পরে মুন্নী নিজেই জানান হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় ফিরেছেন তারা। মেডিক্যাল প্রতিবেদনে তাঁর বুকে রক্ত জমাট এবং মেয়ের মাথায় সামান্য আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে জানিয়েছেন মুন্নী। তবে এটাও জানিয়েছেন যে আঘাত তেমন গুরুতর কিছু নয়। সবার কাছে দোয়াও চেয়েছেন এই গায়িকা।

দিনাত জাহান মুন্নী গীতিকার কবির বকুলের স্ত্রী। দুই মেয়ে এবং একমাত্র ছেলেকে নিয়ে বর্তমানে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন তিনি। পড়াশোনার পাশাপাশি বকুল-মুন্নী দম্পতির বড় মেয়ে প্রেরণা যুক্তরাষ্ট্রে একটি প্রতিষ্ঠানে কাজ করছেন।

বিজনেস বাংলাদেশ / বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

যুক্তরাষ্ট্রে পুলিশ ও চিকিৎসকদের তত্ত্বাবধানে দিনাত জাহান মুন্নী

প্রকাশিত : ০৬:১২:৫৬ অপরাহ্ন, সোমবার, ৭ নভেম্বর ২০২২