০৬:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

বুয়েট শিক্ষার্থী ফারদিন হত্যা মামলা ডিবিতে হস্তান্তর

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী ফারদিন নূর পরশ হত্যাকাণ্ডের ঘটনায় করা মামলাটি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশে (ডিবিতে) হস্তান্তর করা হয়েছে। আজ বৃহস্পতিবার ডিএমপির মিডিয়া সেন্টারে অতিরিক্ত কমিশনার (ডিবি) হারুন অর রশীদ এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

হারুন অর রশীদ বলেন, ‘ফারদিন ৪ নভেম্বর নিখোঁজ হন। ৫ নভেম্বর তাঁর বাবা রামপুরা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এরপর থেকেই আমরা ছায়াতদন্ত শুরু করি। ৭ নভেম্বর তাঁর মরদেহ শীতলক্ষ্যা নদী থেকে উদ্ধার হয়। এর দুদিন পর গতকাল রাতে তাঁর বাবা বাদী হয়ে রামপুরা থানায় একটি হত্যা মামলা করেন।’

হারুন অর রশীদ বলেন, ‘মামলায় বুশরা নামের এক শিক্ষার্থীকে আসামি করা হয়েছে। তিনি ফারদিনের বান্ধবী। তাঁকে এর আগেও আমরা জিজ্ঞাসাবাদ করেছি। মামলা হওয়ার পর তাঁকে গ্রেপ্তার দেখিয়েছি। তাঁকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে।’

ডিবি প্রধান বলেন, ‘সিসি ক্যামেরার ফুটেজ যাচাই–বাছাই চলছে। ঘটনাটি কীভাবে ঘটছে আমরা এখনই বলতে পারছি না। একটু সময় লাগবে। আমাদের দুই–তিনটি টিম কাজ করছে প্রতিদিন। আরও পারিপার্শ্বিক বিষয় মাথায় রেখে তদন্ত করা হচ্ছে।’

বিজনেস বাংলাদেশ / বিএইচ

অবহেলার মূল্য জীবন! ব্রিজ ধসে নিহত ট্রাকচালক

বুয়েট শিক্ষার্থী ফারদিন হত্যা মামলা ডিবিতে হস্তান্তর

প্রকাশিত : ০৭:২০:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ নভেম্বর ২০২২