০৯:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬

ধুনটে সড়ক দুর্ঘটনায় পোশাক শ্রমিক নিহত

বগুড়ার ধুনট উপজেলায় মোটরসাইকেল ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে ওমর ফারুক (৩৫) নামের এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় তার স্ত্রী শাপলা খাতুন (২৮) ও মেয়ে নুপুর আকতার (৫) আহত হয়।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে ভান্ডারবাড়ী ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ফারুক আব্দুস সোবহান মন্ডলের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, ওমর ফারুক ভালুকার মাওনা এলাকার টি-ডিজাইন নামে একটি সোয়েটার কোম্পানিতে কাজ করতেন। তিনি সকালে স্ত্রী ও মেয়েকে নিয়ে মোটরসাইকেলযোগে পার্শ্ববর্তী ঢেকুরিয়া গ্রামের বাজারে যাচ্ছিলেন। পথিমধ্যে রামকৃষ্ণপুর গ্রামে একটি পিকআপের সাথে ওমর ফারুকের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ওমর ফারুক মারা যান। এ ঘটনায় তার স্ত্রী শাপলা ও মেয়ে নুপুর আহত হয়।

ধুনট থানার এসআই খোকন কুমার কুন্ডু জানান, মোটরসাইকেল ও পিকআপের মুখোমুখি সংঘর্ষের ফারুক নামে এক পোশাক শ্রমিক নিহত হয়েছে। পিকআপটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ট্যাগ :
জনপ্রিয়

আমার ভাইকে বাঁচান’ সেলিম প্রধানের মুক্তির দাবিতে বোনের কান্না

ধুনটে সড়ক দুর্ঘটনায় পোশাক শ্রমিক নিহত

প্রকাশিত : ০৩:৫৫:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ মে ২০১৮