০৫:০৯ অপরাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬

ধুনটে আগামীকাল থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী ইজতেমা

বগুড়ার ধুনট উপজেলায় পূর্বভরণশাহী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে আগামীকাল শুক্রবার বাদ ফজর উদ্বোধনী বয়ানের মাধ্যমে শুরু হতে যাচ্ছে তিন দিনব্যাপী ইজতেমা। ধুনটে তৃতীয় বারের মতো তিন দিনব্যাপী ইজতেমা শুরু হবে আগামীকাল শুক্রবার (০৯ ডিসেম্বর)। তিন দিনব্যাপী ইজতেমা রবিবার(১১ ডিসেম্বর) আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে। বৃহস্পতিবার সকাল থেকেই জেলার বিভিন্ন উপজেলা থেকে মুসল্লিরা ইজতেমা মাঠে আসতে শুরু করেছেন।

ইজতেমা আয়োজক সূত্রে জানাগেছে একদিন আগেই ইজতেমার সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। মাঠে ১৭ থেকে ১৮ হাজারের বেশি মুসল্লির অবস্থানের ব্যবস্থা করা হলেও ২০ থেকে ২২ হাজার মুসল্লির সমাগম হবে বলে আশা করা হচ্ছে। ইজতেমা পরিচালনা শুরা কমিটির সদস্য মাওলানা মুফতি খোরশেদ আলম বলেন প্রতিবছরের মত এবারো ইজতেমা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে তিনি আশা করেন এ বছরে ৩০ টার বেশি জামাত আল্লাহ রাস্তায় বের হবে ইনশাআল্লাহ।

বিজনেস বাংলাদেশ/ হাবিব

জনপ্রিয়

হিন্দুদের নিরাপত্তা কোনো দল নয়, রাষ্ট্র দেবে: ড. আতিক মুজাহিদ

ধুনটে আগামীকাল থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী ইজতেমা

প্রকাশিত : ১২:৩৫:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর ২০২২