১১:১৫ অপরাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬

আমি একজন প্লেবয় ছিলাম : ইমরান খান

পাকিস্তানের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান গতকাল রোববার দেশটির সাবেক সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়ার সঙ্গে সর্বশেষ বৈঠকের বিষয় সম্পর্কে মুখ খুলেছেন। সেই বৈঠকে ইমরান খান অতীতে যে প্লেবয় ছিলেন- সেটি স্বীকার করেছেন বলে জানান। খবর জিও নিউজের।

প্রতিবেদনে বলা হয়, লাহোরে তার জামান পার্কের বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় সাবেক প্রধানমন্ত্রী সেই বৈঠকের কথা স্মরণ করেন। তিনি বলেন, ‘জেনারেল (অব.) বাজওয়া আমাকে একজন প্লেবয় ডেকেছিলেন এবং উত্তরে আমি তাকে বলেছিলাম, হ্যাঁ আমি একজন প্লেবয় ছিলাম।’

তবে ইমরান খান ও জাভেদ বাজওয়ার মধ্যে কবে এ বৈঠক হয়েছিল সে বিষয়ে তিনি আর কিছু জানাননি। পিটিআই প্রধান সাবেক সেনাপ্রধান (সিওএএস) সম্পর্কে কথা বলার সময় দাবি করেন, ‘বাজওয়া আমাদের পিঠে ছুরিকাঘাত করছিলেন এবং সহানুভূতিও দেখিয়েছিলেন।

ইমরান খান দাবি করেছেন বাজওয়ার ‘সেট-আপ’ এখনও এস্টাব্লিশমেন্টে কাজ করছে। তিনি বলেন, সাবেক সেনাপ্রধান দেশে জবাবদিহি চাননি। তাই জেনারেল বাজওয়ার সঙ্গে তাঁর সম্পর্কের অবনতি হয়। এক প্রশ্নের জবাবে সাবেক প্রধানমন্ত্রী বলেন, পিঠে চুরি মারার পর তাঁর প্রতি সহমর্মিতা জানিয়েছেন জেনারেল বাজওয়া। ২০২২ সালের এপ্রিলে প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত হন ইমরান খান। এজন্য তিনি দেশটির এস্টাব্লিশমেন্ট ও বিদেশি শক্তিকে দোষারোপ করেন।

বিজনেস বাংলাদেশ/ হাবিব

জনপ্রিয়

হিন্দুদের নিরাপত্তা কোনো দল নয়, রাষ্ট্র দেবে: ড. আতিক মুজাহিদ

আমি একজন প্লেবয় ছিলাম : ইমরান খান

প্রকাশিত : ০২:০৫:১৮ অপরাহ্ন, সোমবার, ২ জানুয়ারী ২০২৩