০৭:৩২ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬

শাহজালালে ইয়াবাসহ টিকটকার সৌদি প্রবাসী আটক

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১৫৪০০ পিস ইয়াবাসহ মো রুবেল নামে এক সৌদি প্রবাসীকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

অদ্য শনিবার ( ৭ জানুয়ারি) বিকেলে শাহজালাল বিমানবন্দরের বর্হিগমন টার্মিনালের ১ নম্বর হেভি লাগেজ গেইটের সামনে থেকে তাকে আটক করা হয় বলে নিশ্চিত করেছেন বিমানবন্দর এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক।

তিনি জানান, মোঃ রুবেলের বাড়ি চাঁদপুর। তিনি দীর্ঘ ৬ বছর ধরে সৌদিতে রয়েছেন। সেখানে একটি ফুড ডেলিভারি কোম্পানিতে তিনি কাজ করেন। বিমানবন্দরে আসার পর তার আচরণ সন্দেহজনক মনে হলে এপিবিএন এর গোয়েন্দা সদস্যরা তাকে জিজ্ঞাসাবাদ করে এবং অফিসে এনে তার লাগেজের ভেতর থেকে বিশেষভাবে লুকায়িত অবস্থায় এই বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করে।

জিয়াউল হক আরও জানান, সৌদি প্রবাসী রুবেল একজন প্রবাসী এবং টিকটকার। এই টিকটক করার সুবাদে সৌদিতে আব্দুল্লাহ আল মামুন নামে এক প্রবাসীর সাথে পরিচয় হয়। তিনিই মূলত ইয়াবাগুলো বহন করার জন্য প্রবাসী রুবেলকে ৩ লাখ টাকা দিতে চান। আর সেই টাকার লোভে অভিযুক্ত রুবেল মামুনের বলে দেয়া পন্থায় ইয়াবাগুলো সংগ্রহ করেন এবং সৌদি আরবেও নিয়ে যাচ্ছিলেন। তার বিরুদ্ধে প্রথাগত আইনে ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।

বিজনেস বাংলাদেশ/ bh

ট্যাগ :
জনপ্রিয়

লোহাগাড়া প্রেস ক্লাবের আহ্বায়ক কমিটি গঠন: আহবায়ক মনির- সদস্য সচিব পুষ্পেন

শাহজালালে ইয়াবাসহ টিকটকার সৌদি প্রবাসী আটক

প্রকাশিত : ০৮:৩৭:৪২ অপরাহ্ন, শনিবার, ৭ জানুয়ারী ২০২৩