০২:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

ঈদের আগে কারাবন্দি আলেমদের মুক্তি দিতে হবে : হেফাজত

ঈদের আগে কারাবন্দি আলেম-ওলামাদের মুক্তির দাবি জানিয়ে হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান বলেছেন, ‘দীর্ঘদিন ধরে কারাগারে বন্দি অবস্থায় দুর্বিষহ জীবন কাটাচ্ছেন আলেম-ওলামারা। অনেকে গুরুতর অসুস্থ অবস্থায় আছেন। আমরা অবিলম্বে আগামী ঈদুল ফিতরের আগে বন্দি আলেম-ওলামাদের মুক্তি চাই।

রাজধানীর খিলগাঁওয়ে অবস্থিত মাখজানুল উলুম মাদ্রাসায় আজ রোববার হেফাজতে ইসলামের ঢাকা মহানগর কমিটির বৈঠকে তিনি এসব কথা বলেন।

হেফাজতের মহাসচিব বলেন, ‘পাঠ্যবইয়ের সমস্যাগুলো নিয়ে আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করার সময় তিনি আশ্বস্ত করেছিলেন, সমস্যাগুলোর সমাধান করা হবে। হেফাজতসহ দেশের সব ইসলামপন্থিদের দাবিকে গুরুত্ব দিয়ে পাঠ্যবই থেকে বিতর্কিত দুটি বই প্রত্যাহার করে নেওয়ায় প্রধানমন্ত্রীকে আমরা ধন্যবাদ জানাই। একইসঙ্গে পাঠ্যবইগুলোতে আরও যেসব বিতর্কিত বিষয় রয়েছে, তাও দ্রুত প্রত্যাহার করে নেওয়ার জোর দাবি জানাচ্ছি।’

তিনি বলেন, ‘আমরা মনে করি, পাঠ্যবইয়ে বিতর্কিত বিষয় সংযোজনের সঙ্গে যারা জড়িত, তাদের খুঁজে বের করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।’মহানগর সভাপতি মাওলানা আবদুল কাইয়্যুম সুবহানীর সভাপতিত্বে ও সেক্রেটারি মুফতি কেফায়েতুল্লাহ আজহারীর সঞ্চালনায় বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মহিউদ্দিন রাব্বানী, সাংগঠনিক সম্পাদক মীর ইদরীস নদভী, দপ্তর সম্পাদক মাওলানা রাশেদ বিন নুর, মিডিয়াবিষয়ক সমন্বয়ক সাইয়েদ মাহফুজ খন্দকার, মহানগরীর মাওলানা ওয়াহিদুর রহমান, মাওলানা ইলিয়াস হামিদী, মাওলানা মুস্তাকিম বিল্লাহ হামিদী, মাওলানা জুবায়ের রশিদ প্রমুখ। বৈঠকে আসন্ন রমজানের আগে গুরুত্বপূর্ণ জেলা কমিটিগুলো গঠন করার সিদ্ধান্ত হয়।

বিজনেস বাংলাদেশ/ বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি

ঈদের আগে কারাবন্দি আলেমদের মুক্তি দিতে হবে : হেফাজত

প্রকাশিত : ০৯:৩৯:৫৮ অপরাহ্ন, রবিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৩