১০:০০ পূর্বাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬

আগামীকাল ঢাকায় আসছেন আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী

আর্জেন্টিনার পররাষ্ট্র, আন্তর্জাতিক বাণিজ্য ও উপাসনা মন্ত্রী ‘সান্তিয়াগো কাফিয়ারো’ দুই দিনের সফরে আগামীকাল সকালে ঢাকায় আসছেন।

এ সফরকালে সান্তিয়াগো প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন ও বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির সঙ্গে সাক্ষাৎ করবেন।

পররাষ্ট্রমন্ত্রী মোমেন আগামীকাল সোমবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবনে আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন।
দ্বিপক্ষীয় বৈঠক শেষে মোমেন আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রীর সম্মানে একটি নৈশভোজের আয়োজন করবেন।

সফরকালে ঢাকায় আর্জেন্টিনার মিশন খোলার বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াও বাণিজ্য ও বিনিয়োগ ইস্যু নিয়ে আলোচনা করবেন সান্তিয়াগো।

উল্লেখ্য, ফুটবল বিশ্বকাপ চলাকালে বাংলাদেশের সঙ্গে আর্জেন্টিনার সম্পর্ক গভীর হয়। তখন আর্জেন্টিনার রাষ্ট্রপতি ‘আলবার্তো ফার্নান্দেজ’ ঢাকায় দূতাবাস খোলার আগ্রহ প্রকাশ করেন।

বিজনেস বাংলাদেশ/ বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

আগামীকাল ঢাকায় আসছেন আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ০৯:৪৫:১১ অপরাহ্ন, রবিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৩