আগামী ১৭ই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস, ২৫ মার্চ গণহত্যা দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস-২৩ উদযাপন উপলক্ষে লোহাগাড়া উপজলা প্রশাসনের আয়োজনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) শরীফ উল্যাহ। এতে আগামী ১৭ই মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস, ২৫ মার্চ গণহত্যা দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস-২৩ উদযাপন উপলক্ষে বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান এম.ইব্রাহীম কবির।বিশেষ অতিথি ছিলেন, থানার ওসি মুুহাম্মদ আতিকুর রহমান, পদুয়া বনরেঞ্জ কর্মকর্তা মঞ্জুর মোরশেদ, লোহাগাড়া প্রেস ক্লাব সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, লোহাগাড়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আখতার আহমদ সিকদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নুরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা(পিআইও) মুুহাম্মদ মাহবুব আলম শাওন ভুঁইয়া, দক্ষিণ সাতকানিয়া গোলামবারী সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমশুল আলম, লোহাগাড়া শাহপীর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বক্কর প্রমুখ।
এছাড়াও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ,ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ,জনপ্রতিনিধি,সাংবাদিকসহ অন্যানারা উপস্থিত ছিলেন।
বিজনেস বাংলাদেশ/ হাবিব


























