০৫:১৯ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬

ধারাবাহিক দরপতন কমেছে পিই রেশিও

ধারাবাহিক দরপতনে দেশের শেয়ারবাজার। শেষ সপ্তাহেও প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বেশিরভাগ মূল্যসূচক কমেছে। এর প্রভাবে সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) দশমিক ১৫ পয়েন্ট কমে ১৫ দশমিক ১৮ পয়েন্টে অবস্থান করছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। তবে পিই রেশিও ১৫ ঘরে বা তার নিচে থাকলে বিনিয়োগ নিরাপদ বলে মনে করেন শেয়ারবাজার বিশ্লেষকরা।

ডিএসইর তথ্য অনুযায়ী, বর্তমানে ডিএসইর পিই রেশিও অবস্থান করছে ১৫ দশমিক ১৮ পয়েন্টে। এর আগের সপ্তাহে যার অবস্থান ছিল ১৫ দশমিক ৩৩ পয়েন্টে। সে হিসাবে আলোচিত সপ্তাহে ডিএসইর পিই রেশিও কমেছে দশমিক ১৫ পয়েন্ট বা দশমিক ৯৮ শতাংশ। সপ্তাহ শেষে খাতভিত্তিক ট্রেইলিং পিই রেশিও বিশ্লেষণে দেখা যায়, ব্যাংক খাতের পিই রেশিও অবস্থান করছে ৯ দশমিক ১ পয়েন্টে, সিমেন্ট খাতের ৪৮ দশমিক ৪ পয়েন্টে, সিরামিক খাতের ১৯ দশমিক ৯ পয়েন্টে, প্রকৌশল খাতের ১৯ পয়েন্টে, খাদ্য ও আনুষাঙ্গিক খাতের ৩০ দশমিক ২ পয়েন্টে, জ্বালানি ও বিদ্যুৎ খাতে ১২ দশমিক ৬ পয়েন্টে, সাধারণ বীমা খাতে ১১ পয়েন্টে, তথ্য ও প্রযুক্তি খাতে ২০ দশমিক ২ পয়েন্টে।

এছাড়া পাট খাতের পিই রেশিও মাইনাস ৩৪ দশমিক ৫ পয়েন্টে, বিবিধ খাতের ২৬ পয়েন্টে, এনবিএফআই খাতে ১৫ দশমিক ৯ পয়েন্ট, কাগজ খাতের মাইনাস ১০ দশমিক ২ পয়েন্টে, ওষুধ ও রসায়ন খাতের ২০ দশমিক ১ পয়েন্টে, সেবা ও আবাসন খাতের ৩২ দশমিক ৪ পয়েন্টে, চামড়া খাতের ১৭ দশমিক ৭ পয়েন্টে, টেলিযোগাযোগ খাতে ২৩ দশমিক ৪ পয়েন্টে, বস্ত্র খাতের ২১ পয়েন্টে এবং ভ্রমণ ও অবকাশ খাতে মাইনাস ২৩ দশমিক ১ পয়েন্টে অবস্থান করছে।

ট্যাগ :
জনপ্রিয়

সরুলিয়া ইউনিয়নের ভাগ্য পরিবর্তনে হাফিজুর রহমান হাফিজের অঙ্গীকার

ধারাবাহিক দরপতন কমেছে পিই রেশিও

প্রকাশিত : ০৯:০০:৫১ অপরাহ্ন, শনিবার, ১২ মে ২০১৮