০৪:৪৭ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনে ৮ জন নিহত

রাশিয়া নতুন করে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেনের কিয়েভে । হামলায় কমপক্ষে আটজন নিহত হয়েছেন। এতে আরও সাতজন আহত হয়েছেন । বুধবার, ২২ মার্চ সন্ধ্যায় রাশিয়া এ হামলা চালায় বলে ব্রিটিশ সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার সন্ধ্যায় রাজধানী কিয়েভের উপকণ্ঠে একটি ড্রোন রিজিশচিভ শহরে দুটি ছাত্রাবাস ভবনে আঘাত করেছিল। নিহত ছাড়াও এই হামলায় সাতজন আহত এবং একজনকে উদ্ধার করা হয়েছে। এ ছাড়া ধ্বংসস্তূপের নিচে চারজন আছে বলে ধারণা করা হয়েছে।

রাষ্ট্রীয় জরুরি পরিষেবা সিএনএনকে জানিয়েছে, ইউক্রেনের রাজধানী কিয়েভের রিজিশচিভ শহরের একটি আবাসিক ভবনে একটি রুশ ড্রোন হামলা চালানো হয়। হামলার পর ২০০ জনেরও বেশি বাসিন্দাকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে।

বিজনেস বাংলাদেশ/ হাবিব

ট্যাগ :
জনপ্রিয়

টেকনাফে বিদেশি পিস্তলসহ কুখ্যাত সন্ত্রাসী ‘ডন রাসেল’ আটক

রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনে ৮ জন নিহত

প্রকাশিত : ১১:১৫:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩