ময়মনসিংহ সদর উপজেলার ভাবখালী ইউনিয়নের পরিষদের একজন মানবিক চেয়ারম্যান আব্দুস সাত্তার সোহেল । তিনি নির্বাচিত হওয়ার পর থেকে এলাকায় স্বস্তির নিঃশ্বাস ফিরে এসেছে। এই এলাকায় জুয়া হাউজি মাদকসহ নানা অপকর্মে লিপ্ত ছিল অসংখ্য মানুষ। এই ইউনিয়ন পরিষদের ৯ টি ওয়ার্ডেই ব্যাপক উন্নয়ন হয়েছে।
এই ইউনিয়নের লোকজনের কাছে খোঁজখবর নিয়ে জানা যায় তার কাছে কোন অভাব অভিযোগের কথা নিয়ে কেউ খালি হাতে ফিরেনি। বিজিএফ বিজিডি টিআর কাবিখা বয়স্ক ভাতা ইত্যাদি বিতরণ করেছেন সুষ্ঠুভাবে । তার কোন অভিযোগ এলাকায় কারো কাছে পাওয়া যায়নি। ভাবখালি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড এবং গ্রামে ঘুরে বিভিন্ন ব্যক্তির সাথে কথা হয়, তারা জানান তার বাবা ছিলেন ইসলাম চেয়ারম্যান।
ছেলেও তার বাবার মতই একজন পরোপকারী মানুষ। একজন নামাজী ও ধার্মিক মানুষ । তিনি গরীবের হক খায় না। তিনি একজন ন্যায়নিষ্ঠবান হক বিচারক বলে তিনি এলাকায় খ্যাতি অর্জন করেছেন। চেয়ারম্যান সাহেবের সাথে সাক্ষাৎ করলে তিনি বলেন,সম্প্রীতি একটি কুচক্রী মহল রাজনীতি ও পরিবারের ভাবমূর্তি ক্ষুন্ন করার জন্য আমার বিরুদ্ধে ফেসবুক অনলাইন পত্রিকায় লেখালেখি করেছেন তা মিথ্যা বানোয়াট ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত। আমি তার তীব্র প্রতিবাদ জানাই।আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন।




















