১০:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

টাঙ্গাইলে ভূমিসেবা সপ্তাহের উদ্বোধন

টাঙ্গাইলে বেলুন উড়ানো, র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে ভূমিসেবা সপ্তাহের উদ্বোধন হয়েছে। সোমবার সকালে সদর উপজেলা ভূমি অফিসে বেলুন উড়িয়ে এর উদ্বোধন করেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার।

পরে সেখান থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করা হয়। জেলা প্রশাসন ও উপজেলা ভূমি অফিসের যৌথ উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার। বক্তব্য রাখেন টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবুল হাশেম, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা হাসান বিন মোহাম্মদ আলী, সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) অতনু বড়ুয়া প্রমুখ। এ সময় প্রশাসনের উর্ধতন কর্মকর্তাসহ সেবা গ্রহীতারা উপস্থিত ছিলেন।

বিজনেস বাংলাদেশ/ হাবিব

ট্যাগ :
জনপ্রিয়

যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, ২০ সদস্যকে পুরস্কার প্রদান

টাঙ্গাইলে ভূমিসেবা সপ্তাহের উদ্বোধন

প্রকাশিত : ০২:৩৭:১৫ অপরাহ্ন, সোমবার, ২২ মে ২০২৩