রাজশাহীতে বিএনপির সমাবেশ থেকে জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সোমবার দুপুরে হরিরামপুর উপজেলা চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলা চত্ত্বরের বিভিন্ন স্থান প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরের মুক্তিযোদ্ধা সংসদের সামনে এসে হয়। মিছিল শেষে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন হরিরামপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সুতালড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলজার হোসেন বাচ্চু, সাধারণ সম্পাদক দেওয়ান আব্দুর রব। উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক আমিনুর রহমান চৌধুরী মিল্টন।
সমাবেশে বক্তারা বলেন, বাঙালির আশা-ভরসার একমাত্র বাতিঘর, বঙ্গবন্ধুকন্যা মাননীয় প্রধানমন্ত্রী উন্নত-সমৃদ্ধ সোনার বাংলা বিনির্মানের দৃঢ় অঙ্গীকার বাস্তবায়ন করে চলেছেন। বঙ্গবন্ধুকন্যা দেশরত্ন শেখ হাসিনাকে হত্যার হুমকি বাঙালির অস্তিতে আঘাতের সমতুল্য। আমরা ঐক্যবদ্ধ হয়ে খুনী জিয়ার উত্তরসূরীদের যেকোনো ষড়যন্ত্র রুখে দিব।
নেতাকর্মীরা আরও বলেন, বাঙালির চিরঞ্জীব প্রেরণার বাতিঘর, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্ব, নিষ্ঠা, মেধা-মনন, দক্ষতা, সৃজনশীলতা, উদার গণতান্ত্রিক দৃষ্টিভঙ্গি ও দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বজয়ের নবতর অভিযাত্রায় এগিয়ে চলছে। বাংলাদেশের এই অভিযাত্রাকে কখনোই সহ্য করতে পারেনি স্বাধীনতা বিরোধী অপশক্তি ও তাদের দোসররা। এদেশ যতবার মাথা উঁচু করে এগিয়েছে, স্বাধীনতা বিরোধী অপশক্তিরা ততবারই বাধা হয়ে দাঁড়িয়েছে।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শামীমা আক্তার চায়না, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মাসুদুর রহমান, ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ লুৎফর রহমান, সরকারি বিচারপতি নুরুল ইসলাম কলেজ ছাত্রলীগের আহ্বায়ক দেলোয়ার হোসেন, ছাত্রলীগ নেতা সুমন বিশ্বাস ও শুভ মল্লিকসহ উপজেলা আওয়ামী লীগের সহযোগী বিভিন্ন সংগঠনের নেতাকর্মীবৃন্দ।
বিজনেস বাংলাদেশ/ হাবিব




















