স্মার্ট ভূমিসেবায় ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে চট্টগ্রামের সাতকানিয়ায় ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। উপজেলা ভূমি অফিসে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাতেমা-তুজ-জোহরা উক্ত অনুষ্ঠানে সভাপত্বিত করেন সহকারী কমিশনার (ভূমি), আরাফাত সিদ্দিকী।
সোমবার, ২২ মে সকালে ফিতা কেটে, বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। পরে উপজেলা ভূমি অফিসের সামনে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরাফাত সিদ্দিকীর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধান, গণমাধ্যমকর্মী, ইউনিয়ন ভূমি কর্মকর্তা, সেবা গ্রহীতা ও নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
বিজনেস বাংলাদেশ/ হাবিব




















