কুমিল্লা বুড়িচংয়ে উপজেলা আওয়ামীলীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে রাজশাহী জেলা বিএনপি আহবায়ক আবু সাঈদ চাঁদ কর্তৃক বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা হুমকির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ পালন করে।সোমবার বিকাল ৪ টা ৩০ মিনিটে কুমিল্লা ০৫ সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এড আবুল হাশেম খানের নির্দেশে উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে স্লোগানে স্লোগানে শোডাউন সরুপ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঘুরে এসে বাজারের মূল পয়েন্ট বসুন্ধরা হোটেলের সামনে এসে অবস্থান করে।উক্ত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট রেজাউল করিম খোকন,কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য আবু সালেক মোঃ সেলিম রেজা সৌরভ,উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং জেলা পরিষদ সদস্য মশিউর খান,এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আবু তাহের চেয়ারম্যান,উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আব্দুর রশিদ,আওয়ামী লীগ নেতা পেপার রশিদ,উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ আলমগীর হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি নেওয়াজ আলী সরদার,ষোলনল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফ উদ্দিন মানিক,ষোলনল ইউনিয়ন চেয়ারম্যান হাজী বিল্লাল হোসেন ঠিকাদার,সাবেক ছাত্রলীগ নেতা বর্তমান যুবলীগ নেতা হীরো মিজান,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মোঃ কামাল উদ্দিন ঠিকাদার,বাকশিমূল ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান হিমেল, সাবেক ছাত্রলীগের সাধারণ সম্পাদক বাঁছির খান।উপজেলা যুবলীগ নেতা এনামুল হক শান্ত,দুলাল হোসেন,লিটন মিয়া, নাসির উদ্দিন,উপজেলা ছাত্রলীগের সভাপতি গিয়াস উদ্দিন,উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাসান আহমেদ সুমন,ছাত্রলীগ নেতা শাহাবুদ্দিন,ষোলনল ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ইমন,ষোলনল ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মুরসালিন সহ আওয়ামী অংঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ।
০৯:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
সংবাদ শিরোনাম :
বুড়িচংয়ে প্রধানমন্ত্রী হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
-
মোঃ শামীম হোসেন, বুড়িচং কুমিল্লা - প্রকাশিত : ০৮:০৭:৩৪ অপরাহ্ন, সোমবার, ২২ মে ২০২৩
- 69
ট্যাগ :
জনপ্রিয়




















