ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান পরিষদের চেয়ারম্যান মোঃ রফিক উদ্দিন ঠাকুর বলেছেন, বাংলাদেশ আওয়ামীলীগকে রাজাকার মুক্ত করতে হবে, আমাদের মধ্যেও রাজাকারের আত্মীয়-স্বজন ডুকেছে। আমাদের নবগঠিত দলের সাধারণ সম্পাদক ঐ রাজাকার আব্দুল খালেকের পুত্রবুধু, আব্দুল খালেক ছিলেন রাজাকার।
a
শনিবার (২২ মে) বিকালে বাংলাদেশের প্রধানমন্ত্রী ও আ’লীগের সভাপতি শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে আ’লীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে তিনি বক্তব্যে এসব কথা বলেন।
তিনি বলেন, এই রাজাকার মুক্ত আওয়ামী লীগ চাই আমরা। রাজাকার যুক্ত দিয়ে এই আওয়ামী লীগ হবে না, এই আওয়ামী লীগ সরাইলের মানুষ চাই না। আমরা কাউকে মারব না, আমরা কাউকে মারতে চাই না, আওয়ামী লীগ মারার রাজনৈতিক করে না। দেশের প্রচলিত আইনে বিচার হবে।
জনগণের উদ্দেশ্য রফিক উদ্দিন ঠাকুর বলেন, সরাইল আওয়ামী লীগের চালচলক মুক্তি যোদ্ধার চেতনা, মুক্তি যোদ্ধের বিরুদ্ধী কোন লোক না থাকতে পারে এদিকে আপনাদের দৃষ্টি রাখতে হবে। এই অনুরোধ এই আবেদন রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করেন।




















