জুড়ী উপজেলা মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা সোমবার সকাল থেকে অপরাহ্ন পর্যন্ত উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভাপতি ও জুড়ী ইউএনও “রঞ্জন চন্দ্র দে” অসুস্থতার কারণে অনুপস্থিতিতে জুড়ী এসিল্যান্ড “রতন কুমার অধিকারী” এর সভাপতিত্বে বক্তব্য রাখেন জুড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা এম এ মুঈদ ফারুক, জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মোশারফ হোসেন, উপজেলা আওয়ামিলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাসুক মিয়া, সাগরনাল ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুন নুর মাষ্টার, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার কুলেস চন্দ্র মন্টু মাষ্টার, জুড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ হুমায়ূন রহমান বাপ্পী, জায়ফর নগর ইউপি চেয়ারম্যান হাজী মাছুম রেজা, গোয়ালবাড়ী ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল কাইয়ুম, পশ্চিম জুড়ী ইউপি চেয়ারম্যান আনফর আলী, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির তাজুল ইসলাম তারা, উপজেলা প্রেসক্লাবের সভাপতি “সিরাজুল ইসলাম” এবং সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মহিউদ্দিন, জুড়ী বিজিবি ক্যাম্প কমান্ডার মোহাম্মদ আছমাত, উপজেলা যুবলীগের সভাপতি মামুনুর রশীদ সাজু, কামিনীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি কামাল হোসেন।
০৪:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
সংবাদ শিরোনাম :
জুড়ী উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা
-
মোঃ হুমায়ূন রহমান বাপ্পী, মৌলভীবাজার - প্রকাশিত : ০৯:২৬:০০ অপরাহ্ন, সোমবার, ২২ মে ২০২৩
- 72
ট্যাগ :
জনপ্রিয়




















