০৭:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

মৌলভীবাজার সিভিল সার্জনের দফতরে জনসচেতনতা সৃষ্টির সভা অনুষ্ঠিত

লাইফস্টাইল, হেলথ এডুকেশন এন্ড প্রমোশন, স্বাস্থ্য শিক্ষা ব্যুরো, স্বাস্থ্য অধিদপ্তরের ২০২২-২০২৩ অর্থবছরে প্যাকেজের আওতায় “প্রডাকশন অব এসবিসিসি মেটারিয়ালস এন্ড হেলথ এডুকেশন ক্যাম্পেইন টু রিডিউস এনামিয়া এন্ড মেলনিউট্রিশন” বিষয়ে জনসচেতনতা সৃষ্টির কার্যক্রম হিসাবে ঢাকার আজমির ইন্টারন্যাশনাল নামক প্রতিষ্ঠানের মাধ্যমে মঙ্গলবার মৌলভীবাজার জেলার সিভিল সার্জনের কার্য্যালয়ের আয়োজনে ০১ টি জনসচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় প্রধান অতিথি  হিসেবে দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন “মৌলভীবাজারের সিভিল সার্জন ডা. চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ”। সভায় মাতৃস্বাস্থ্য ও পুষ্টি বিষয়ে বক্তব্য রাখেন “মৌলভীবাজার সিভিল সার্জন কার্য্যালয়ের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা সুমন চন্দ্র দেবনাথ””। উক্ত সভায় জানানো হয় যে, ঢাকার আজমির ইন্টারন্যাশনাল নামক প্রতিষ্ঠানের মাধ্যমে মৌলভীবাজার সিভিল সার্জনের কার্যালয়ে ০১টি বিল বোর্ড স্থাপন সহ সদর উপজেলা, রাজনগর, কুলাউড়া, জুড়ী, বড়লেখা, কমলগঞ্জ ও শ্রীমঙ্গল উপজেলায় ০৭টি বিলবোর্ড স্থাপন করা হয়েছে। উক্ত সভায় উপস্থিত ছিলেন সিভিল সার্জন দফতরের মেডিকেল অফিসার ডা. রবিউস সানি, ডা. টমাস দে টিটু, ডা. মুরাদে আলম। এছাড়া ও উপস্থিত ছিলেন শিক্ষা কর্মকর্তা, ইসলামিক ফাউন্ডেশন এর প্রতিনিধি সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। 
ট্যাগ :
জনপ্রিয়

যদি রুখে দাঁড়াও, তুমি বাংলাদেশ’ জুলাইয়ের চেতনা নিয়ে এসপি মাসুদ আলমের বক্তব্য

মৌলভীবাজার সিভিল সার্জনের দফতরে জনসচেতনতা সৃষ্টির সভা অনুষ্ঠিত

প্রকাশিত : ০৯:০১:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ মে ২০২৩