জামালপুরের সরিষাবাড়ী উপজেলার মহাদান ইউনিয়নের বনগ্রাম রাজার মোড়ে মহাদান ইউনিয়নের সকল নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে এক মতবিনিময় ও আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক তথ্য প্রতিমন্ত্রী আলহাজ্ব ডাক্তার মুরাদ হাসান এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরিষাবাড়ী পৌরসভার ৬ নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ আলী,আরো উপস্থিত ছিলেন সরিষাবাড়ী উপজেলা প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ, মোঃ আশরাফুল ইসলাম সভাপতি সরিষাবাড়ী উপজেলা যুবলীগ,, রনি ভিপি সাধারণ সম্পাদক উপজেলা যুবলীগ,সাবেক ছাত্রলীগ সভাপতি কে এমন সোহেল রানা মোঃ সাখাওয়াত আলম মুকুল ৫ নং পৌর কাউন্সিলর সরিষাবাড়ী পৌরসভা শহর যুবলীগের নেতা সুমন চাকলাদার।উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ আজমত উল্লাহ মাস্টার সরিষাবাড়ী এডভোকেট মতিউর রহমান স্মৃতি সংসদ।
অনুষ্ঠানটি উপস্থাপনা করেন যুবলীগের সভাপতি আশরাফুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে মাননীয় সাংসদ বলেন আওয়ামীলীগ সরকার ক্ষমতায় থাকলে দেশের মানুষ শান্তিতে থাকে, দেশের উন্নয়ন হয়,আর বাংলাদেশের এতো উন্নয়নে হলেও বিএনপির চোখে পড়ে না।আমি যদি মনোনয়ন পাই জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা যদি আমাকে নৌকার মনোনয়ন দেন তাহলে যে সকল অবকাঠামো উন্নয়ন হয় নাই তাহা আমি পর্যায়ক্রমে উন্নয়ন করবো ইনশাআল্লাহ। আপনারা আমার জন্য দোয়া করবেন যেন আল্লাহ পাক আপনাদের সাথে নিয়ে সকল কাজ করে যাবো।




















