০১:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬

কুমিল্লা নগীরতে ছুরিকাঘাতে যুবককে হত্যা

কুমিল্লা নগরীতে শ্বশুরবাড়ি থেকে ডেকে এনে ছুরিকাঘাতে এক যুবককে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার রাত সাড়ে ৯ টার দিকে টিক্কারচর এলাকায় এ ঘটনা ঘটে। ৩৫ বছর বয়সী আবদুল কুদ্দুস জেলার সদর উপজেলার সীমান্তবর্তী নিশ্চিন্তপুর গ্রামের বাসিন্দা। পেশায় অটোরিকশা চালক কুদ্দুসের তিন বছর বয়সী একটি কন্যা শিশু রয়েছে।

হত্যার ঘটনা নিশ্চিত করেছেন কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আহমেদ সনজুর মোর্শেদ।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি আহমেদ সনজুর মোর্শেদ বলেন, নিশ্চিন্তপর গ্রামের আবদুস সালামের তিন ছেলের মধ্যে আবদুল কুদ্দুস মেঝো ছেলে। বুধবার সন্ধ্যায় কুদ্দুস কুমিল্লা নগরীর দক্ষিন চর্থায় তার শ্বশুরবাড়িতে ছিলো।

সন্ধার দিকে শুভপুরের সোহাগ নামের এক ছেলে শ্বশুরবাড়ি থেকে কুদ্দুসকে ডেকে আনে। এসময় কুদ্দুস, সোহাগ ও সাগরসহ তিনজন দোকানে চা পান করছিলো । হঠাৎ করে সোহাগ টাকা চায় কুদ্দুসের কাছে। এ সময় কুদ্দুস সোহাগকে ২০০ টাকা দেয়। টাকার পরিমান পছন্দ না হওয়ায় তার সাথে থাকা ছুরি দিয়ে আঘাত করে। এ ঘটনায় স্থানীয়রা আহত কুদ্দুসকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। পরে কর্তব্যরত চিকিৎসক কুদ্দুসকে মৃত ঘোষনা করে।

বিজনেস বাংলাদেশ/ হাবিব

ট্যাগ :
জনপ্রিয়

কুমিল্লা নগীরতে ছুরিকাঘাতে যুবককে হত্যা

প্রকাশিত : ০১:৫১:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ মে ২০২৩