১০:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬

টাঙ্গাইলে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর উপলক্ষে টাঙ্গাইলে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সভা কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান খান ফারুক। বরেণ্য অতিথি ছিলেন সংসদ সদস্য ছানোয়ার হোসেন। জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. শরফুদ্দীন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আশরাফউজ্জামান স্মৃতি, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনছারী, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ প্রমুখ।

এতে স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ওলিউজ্জামান। শেষে পুরস্কার বিতরণ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এছাড়াও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর উপলক্ষে ডাক টিকেটের উদ্বোধন করা হয়।

.বিজনেস বাংলাদেশ/ হাবিব

ট্যাগ :
জনপ্রিয়

টাঙ্গাইলে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

প্রকাশিত : ০২:৫৪:১৫ অপরাহ্ন, রবিবার, ২৮ মে ২০২৩