বঙ্গবন্ধু কন্যা, মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক দেশরত্ন শেখ হাসিনা’র নেতৃত্বে দেশের উন্নয়ন, অগ্রযাত্রা অব্যাহত রাখতে ও স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্য বাংলাদেশ আওয়ামী যুবলীগ সরিষাবাড়ী উপজেলা শাখার উদ্যোগে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে জামালপুরের সরিষাবাড়ী উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ের সামনে ঐশী সপিং সেন্টারে শান্তি সমাবেশ করা হয়েছে।
এ সমাবেশে উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি এ কে এম আশরাফুল ইসলাম সভাপতিত্ব করেন।
এ সময় সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী আলহাজ্ব ডাক্তার মুরাদ হাসান এমপি,উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব ছানোয়ার হোসেন বাদশা,সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ লতিফ, জেলা আওয়ামী লীগের সাবেক উপ-দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম মানিক, জেলা আওয়ামী যুবলীগের সভাপতি রাজন সাহা রাজু,উপজেলা আওয়ামী যুবলীগের সহ-সভাপতি ফরিদ আহমেদ ,ধর্ম বিষয়ক সম্পাদক সিদ্দিকুর রহমান, পোগলদিঘা ইউনিয়ন আওয়ামী যুবলীগের আহ্বায়ক আসাদুজ্জামান পপি প্রমুখ বক্তব্য রাখেন। এসময় আরো উপস্থিত ছিলেন যুবলীগ নেতা ও ৫নং ওয়ার্ড কাউন্সিলর সাখাওয়াত আলম মুকুল,আওনা ইউনিয়ন যুবলীগ নেতা রাঙ্গা মিয়া, পৌর যুবলীগ নেতা সুমন চাকলাদার প্রমুখ।
শান্তি সমাবেশটি পরিচালনা করেন উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম রনি। এতে আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।
বিজনেস বাংলাদেশ/ হাবিব















