০৯:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬

বাংলাদেশের প্রতিনিধি শফি ও রেশমা

প্লাস্টিক পলিউশন নিয়ে দ্বিতীয় আন্ত:গভর্নমেন্ট নেগোসিয়েশন  কমিটির চারদিনের সম্মেলন  গত সোমবার থেকে ফ্রান্সের প্যারিসে ইউনেস্কো হেড কোয়ার্টার শুরু হয়েছে। আগামী  ২ জুন শেষ হতে যাওয়া সম্মেলনে  বিশ্বের সরকারি প্রতিনিধি ও বিভিন্ন বেসরকারি সংস্থার প্রতিনিধিরা যোগ দিয়েছেন।

এতে বাংলাদেশী বেসরকারি প্রতিষ্ঠান ইয়ুথ ফাউন্ডেশন অব বাংলাদেশ’র প্রতিনিধিত্ব করছেন  সংগঠনের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট মোঃ শফিউল আলম ও ডিরেক্টর আফরোজা সুলতানা রেশমা।

সম্মেলনে তারা বিভিন্ন সেশনে অংশগ্রহণ করে প্লাস্টিক পলিউশন নিয়ে তাদের প্রতিষ্ঠানের কার্যক্রম এবং দূষণরোধে তাদের প্রতিষ্ঠানের উদ্ভাবিত উপায় তুলে ধরেন।

ইয়ুথ ফাউন্ডেশন অব বাংলাদেশ পরিবেশ  ও জলবায়ু পরিবর্তনে যুবসমাজসহ সকলের মধ্যে সচেতনতা সৃষ্টি এবং প্রাকৃতিকভাবে সমস্যা সমাধানের জন্য নতুন নতুন উদ্ভাবন নিয়ে কাজ করে যাচ্ছে।

বিজনেস বাংলাদেশ/ হাবিব

ট্যাগ :
জনপ্রিয়

বাংলাদেশের প্রতিনিধি শফি ও রেশমা

প্রকাশিত : ০১:১১:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ মে ২০২৩