বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে এ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান খান ফারুক। জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দারের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন বিশিষ্ট কবি ও সমাজ সেবক বুলবুল খান মাহবুব। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন স্থানীয় সরকারের উপপরিচালক শামীম আরা রিনি।
বিশেষ অতিথি ছিলেন টাঙ্গাইল পৌরসভার মেয়র এস এম সিরাজুল হক আলমগীর, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ওলিউজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার মো. শরফুদ্দীন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনছারী, টাঙ্গাইল সাহিত্য সংসদের সভাপতি মাহমুদ কামাল প্রমুখ।
অতিথিরা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবনের বিভিন্ন দিক এবং বাংলা সাহিত্যে গুরুত্বপূর্ণ অবদান সম্পর্কে আলোচনা করেন। আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
বিজনেস বাংলাদেশ/ হাবিব




















