০৬:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬

চৌগাছা ক্রিকেট ক্লাবের দ্বিতীয় জয় এনে দিলো সাদিকুর রহমান সিন

সাদিকুর রহমান সিন’র হারনামানা শতকে যশোর দ্বিতীয় বিভাগ (টায়ার-১) ক্রিকেট লিগে দ্বিতীয় জয় পেয়েছে চৌগাছা ক্রিকেট ক্লাব । দিনের অপর ম্যাচে জয় পেয়েছে ছাত্র সংঘ । বুধবার সদরের উপশহর কেন্দ্রীয় ক্রীড়া উদ্যানে লিগের ২ টি ম্যাচ হয়। অভির অপরাজিত ১৫০ রানের সুবাদে প্রথম খেলায় ছাত্র সংঘ ১২৫ রানের বিশাল ব্যবধানে পরাজিত করে অমৃত বাজার ইয়াং স্টার ক্লাবকে।

ছাত্র সংঘ প্রথমে ব্যাট করে নির্ধারিত ২৫ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৬৬ রান করে । তাদের অভি অপরাজিত ১৫০ বর্ণ ৩৯, আকাশ ২২ ও আসিফ ১৩ রান করেন । অতিরিক্ত থেকে আসে ৩৪ রান । দলের পক্ষে সুইট ২৪ রানে একাই নেন ৪ টি উইকেট । এছাড়া অভি ও হাসান উভয়ে পান ২ টি উইকেট । জবাবে, ২৪ ওভার ৪ বলে ১৪১ রানে অলআউট হয়ে যায় অমৃত বাজার ইয়াং স্টার ক্লাব। দলের পক্ষে গালিভ ৩১, ইশা ২১, সাকিব ১৪ এবং সাদিক ও সুন্নি উভয়ে ১১ রান করেন। অতিরিক্ত থেকে আসে ২৩ রান। তাদের শান্ত ৫৩ রানে ২ টি উইকেট নেন ।

দিনের দ্বিতীয় খেলায় চৌগাছা ক্রিকেট ক্লাব ৮৯ রানের বড় ব্যবধানে পরাজিত করে সীমান্ত ক্লাবকে। চৌগাছা ক্রিকেট ক্লাব প্রথমে ব্যাট করে নির্ধারিত ২৫ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৫৯ রান করে। এ রানের মধ্যে সিন একাই করেন অপরাজিত ১০৫ ।

এছাড়া সোহেল ৫৪ ও সোহাগ ৪৯ রান করেন । অতিরিক্ত থেকে আসে ২১ রান। তাদের টুটুল ৩ টি এবং পার্বণ, লিমন ও কাজল প্রত্যেকে ২ টি উইকেট পান। জবাবে, ২৩ ওভার ৪ বলে ১৭০ রানে অলআউট হয়ে যায় সীমান্ত ক্লাব । এ রানের মধ্যে সাকিব ৫১, বাপ্পা ৪৫ ও জুম্মান করেন ২১ রান। অতিরিক্ত থেকে আসে ১৭ রান।

বিজনেস বাংলাদেশ/ হাবিব

ট্যাগ :
জনপ্রিয়

চৌগাছা ক্রিকেট ক্লাবের দ্বিতীয় জয় এনে দিলো সাদিকুর রহমান সিন

প্রকাশিত : ১২:২৯:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জুন ২০২৩