সাতকানিয়া উপজেলার ধর্মপুর ইউনিয়নের ০৯ নং ওয়ার্ড জলদাস পাড়া শুক্রবার সকাল আনুমানিক সাড়ে ৯ ঘটিকার সময় জৈনকো সুদর্শণ জলদাসের বাশেঁর বেড়া টিনের ছাউনি ঘরে বৈদ্যতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।পরর্তীতে আগুন আরো ২০ জনের ঘরে ছড়িয়ে পড়লে মোট ২১ টি ঘর আগুনে পুড়ে যায়।
পরবর্তীতে ফায়ার সার্ভিস ও স্থানীয় থানা পুলিশ, এলাকার স্থানীয় জনপ্রতিনিধি এবং জনসাধারণের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে।আগুনের পোড়া ঘরের লোকজন নিরাপদে আছে হতাহতের খবর পাওয়া যায় নি তবে ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ৫০ (পঞ্চাশ লক্ষ) টাকার অধিক হবে বলে জানা গেছে ।
বিজনেস বাংলাদেশ/ হাবিব





















