১১:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

সংসদ ডাঃ আফছারুল আমিন আর নেই

সাবেক মন্ত্রী ও চট্টগ্রাম ১০ আসনের সাংসদ ডাঃ আফছারুল আমিন আর নেই। দীর্ঘদিন ক্যান্সারে আক্রান্ত এই রাজনীতিবিদ ঢাকার স্কয়ার হাসপাতালে শুক্রবার বিকাল চারটায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এই তথ্য নিশ্চিত করেছেন তার এপিএস দেলোয়ার হোসেন। হাসপাতালের সকল কাজ শেষ করে তাকে আজকেই চট্টগ্রামে নিয়ে আসা হবে বলে তিনি জানান।

আমৃত্যু তিনি চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন।

২০২০ সালের জানুয়ারিতে তার ফুসফুসে ক্যান্সার ধরা পড়ে ডা. আফছারুল আমিনের। তিনি শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বর্তমান সভাপতি। চট্টগ্রাম-১০ (ডবলমুরিং, পাহাড়তলী ও হালিশহর) আসনে ১৯৯৬ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত পর পর পাঁচবার সংসদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালে তিনি এই আসন থেকে নৌকা প্রতীকে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি সরকারের নৌপরিবহন ও পরে প্রাথমিক ও গণ শিক্ষা মন্ত্রীর দায়িত্বে ছিলেন।

বিজনেস বাংলাদেশ/ হাবিব

ট্যাগ :
জনপ্রিয়

মাটিরাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বর্ণাঢ্য বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

সংসদ ডাঃ আফছারুল আমিন আর নেই

প্রকাশিত : ০৬:০৪:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২ জুন ২০২৩