টাঙ্গাইলের কালিহাতীতে রাবেয়া রহমত উল্লাহ বৃদ্ধাশ্রমের ভিত্তি প্রস্তর স্থাপনের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলার বাঘুটিয়ায় এক আলোচনা সভার আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী কার্যালয়ের মহাপরিচালক শহীদুল ইসলাম। বৃদ্ধাশ্রমের উদ্বোধন করেন টাঙ্গাইলের জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দার। বাংলাদেশ বাউল ও লোকশিল্প সংস্থার সভাপতি শফি মন্ডলের সভাপতিত্বে আযোজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবুল হাশেম, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হুসেইন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোজহারুল ইসলাম তালুকদার, কালিহাতী পৌরসভার মেয়র নুরুন্নবী সরকার, এলেঙ্গা পৌরসভার মেয়র নুর-এ-আলম সিদ্দিকী প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন রাবেয়া রহমত উল্লাহ বৃদ্ধাশ্রমের সাধারণ সম্পাদক শাহ আলম।
এসময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে শুরুতেই অতিথিবৃন্দ ফলক উন্মোচন করে রাবেয়া রহমত উল্লাহ বৃদ্ধাশ্রমের ভিত্তি প্রস্তর স্থাপনের উদ্বোধন করেন।
১০:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬
সংবাদ শিরোনাম :
টাঙ্গাইলে রাবেয়া রহমত উল্লাহ বৃদ্ধাশ্রমের ভিত্তি প্রস্তর স্থাপন
-
টাঙ্গাইল প্রতিনিধি - প্রকাশিত : ০৮:৩০:৪৮ অপরাহ্ন, শনিবার, ৩ জুন ২০২৩
- 60
ট্যাগ :
জনপ্রিয়




















