০৪:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬

সাতক্ষীরায় সাপের কামড়ে এক যুবকের মৃত্যু

সাতক্ষীরা পাটকেলঘাটা থানার খলিষখালীতে সাপে কামড়ানোর ১৩ দিন মৃত্যুর সাথে পাঞ্জালড়ে না ফেরার দেশে চলে গেল এক যুবক। নিহত যুবক পাটকেলঘাটার খলিষখালী হাজরাপাড়া গ্রামের সাবেক ইউপি সদস্য মৃত দলিল উদ্দীনের পুত্র হাবিবুর রহমান (৩৪)।

নিহতের স্বজনেরা জানান, হাবিবুর রহমান রোববার , ২১ মে বেলা ১১ টার সময় তার ফার্মে কাজ করার সময় তাকে সাপে কামড়ালে প্রথমে সাতক্ষীরা সদর হাসপাতালে, এরপর সিবি হাসপাতালে ও অবস্থার অবনতি হলে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাত ৩ টার সময় সবাইকে কাদিয়ে না ফেরার দেশে চলে যান। তার মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে আসে। খলিষখালী ইউপি চেয়ারম্যান অধ্যাপক সাব্বির হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান হাবিবুরকে বাচানোর জন্য পরিবারের পক্ষ থেকে সব ধরনের চেষ্টা করা হলেও শেষ রক্ষা হয়নি।

আজ জোহর নামাজের পর হাজরাপাড়া গ্রামে মরহুমের জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

বিজনেস বাংলাদেশ/ হাবিব

ট্যাগ :
জনপ্রিয়

সাতক্ষীরায় সাপের কামড়ে এক যুবকের মৃত্যু

প্রকাশিত : ০১:৪২:৩৯ অপরাহ্ন, রবিবার, ৪ জুন ২০২৩