০২:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬

মধুপুরে গাছের সাথে ধাক্কা, ২ মোটরসাইকেল আরোহী নিহত

টাঙ্গাইলের মধুপুরে গাছের সাথে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরেক বন্ধু। রোববার, ৪ জুন দুপুরে উপজেলার মহিষমারা ইউনিয়নের গারোবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হচ্ছেন, ঘাটাইল উপজেলার টেপি কুশারিয়া গ্রামের মো. সুরুজ আলীর ছেলে সাব্বির আলম (১৮) এবং রমজান আলীর ছেলে মো. হাবিব (১৭)। এসময় সাদিক নামের আরেকজন আহত হয়েছেন। তাকে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জানান, তিন বন্ধু মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়। এসময় নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে গাছের সাথে সজোরে মোটরসাইকেলটির ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই সাব্বির ও হাবিব নিহত হয়। গুরুতর আহত অবস্থায় সাদিক নামের একজনকে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তার অবস্থাও আশংকাজনক। নিহতদের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

বিজনেস বাংলাদেশ/ হাবিব

ট্যাগ :
জনপ্রিয়

মধুপুরে গাছের সাথে ধাক্কা, ২ মোটরসাইকেল আরোহী নিহত

প্রকাশিত : ০৩:১১:২৫ অপরাহ্ন, রবিবার, ৪ জুন ২০২৩