০২:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬

মির্জাপুরে গরু চুরি, কসাই রিমান্ডে

টাঙ্গাইলের মির্জাপুরে গরু চুরির অভিযোগে এক কসাইকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার দুপুরে সাত দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়। বিকেলে এক দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক।
রিমান্ড মঞ্জুর হওয়া ওই কসাইয়ের নাম মো. সাখাওয়াত হোসেন (৩৫)। তিনি বাসাইল উপজেলার সোনালিয়া গ্রামের শহিদ মিয়ার ছেলে।
মির্জাপুর থানার এসআই মো. আবুল বাশার মোল্লা জানান, গত ৩১ মে রাতে মির্জাপুর উপজেলার ইচাইল গ্রামের জিন্নাহর বাসা থেকে একটি গাভী ও একটি বকনা বাছুর এবং সোহেলের বাসা থেকে একটি বকনা বাছুর চুরি হয়। পরে জিন্নাহ মিয়া বাদি হয়ে ৩ মে মির্জাপুর থানায় মামলা দায়ের করেন। চোরাই মালামাল হেফজতে রাখার অপরাধে রোববার ভোর রাতে করটিয়া থেকে সাখাওয়াত হোসেনকে গ্রেপ্তার করা হয়। দুপুরে সাত দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়। অতিরিক্ত চীফ জুডিশয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. মাহমুদুল মহসিন এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।

বিজনেস বাংলাদেশ/ dh

ট্যাগ :
জনপ্রিয়

মির্জাপুরে গরু চুরি, কসাই রিমান্ডে

প্রকাশিত : ০৮:১৮:৩৩ অপরাহ্ন, রবিবার, ৪ জুন ২০২৩