০১:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬

চরম শংকা নিয়ে কাটছে ভেড়ামারা মুন্সিপাড়া ১২ মাইল এলাকার মানুষের জীবন

কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার বাহিরচর ইউনিয়ন ১২ মাইল মুন্সিপাড়া এলাকায় মানুষের জীবন রক্ষায় পদ্মা নদীর পাড়ে ভাঙ্গন রক্ষায় জিও ব্যাগ ফেলা হয়। আর সেই জিও ব্যাগ এলাকার মাটি কেটে নিয়ে যাওয়া হচ্ছে যা খুবই দুঃখজনক এবং মানবিক ঘটনা। প্রকাশ্যে দিবালোকে মাটি, বালি পাচার হয়ে যাচ্ছে। প্রকাশে দিবালোকে দিনের পর দিন মুন্সিপাড়া ১২ মাইল থেকে মাটি পাচার হয়ে যাচ্ছে। ভেকু দিয়ে চাষের মাটি, নদীর পাড়ের মাটি, জিও ব্যাগের মাটি, নদীর বাঁধ রক্ষার মাটি কেটে নিয়ে যাচ্ছে ভূমি দস্যুরা। এমনটাই চিত্র ধরা পড়েছে কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার ১২ মাইল মুন্সি পাড়া এলাকায়।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ প্রকাশ্যে দিনে, রাতে পদ্মা নদীর পাড় থেকে শুরু করে কৃষি জমি থেকে ব্যাপক হারে মাটি কেটে নিয়ে যাওয়া হচ্ছে। সবটাই করছে এলাকার মাটি মাফিয়ারা। এমনকি বেআইনিভাবে নদীর বাঁধ রক্ষার মাটিও কেটে নিয়ে যাওয়া হচ্ছে। গ্রামবাসী এর প্রতিবাদ করতে গেলে মাটি মাফিয়ারা প্রাণে মেরে ফেলার হুমকিও পর্যন্ত দিচ্ছে। দিনের পর দিন ব্যাপক হারে এই বেআইনি কাজ চলছে। সরজমিনে গণমাধ্যম কর্মীদের উপস্থিতি টের পেলে সবাই পালিয়ে যায়। এইভাবে চলতে থাকলে পরিবেশের ভারসাম্য যেমন হুমকির মুখে তেমনি এলাকার মানুষের জীবন রক্ষাও হুমকির মুখে পড়ে গেছে।

ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার হাসিনা মমতাজ বলেন, সন্ধ্যার আগ পর্যন্ত আমি তা দেখবো আর সন্ধ্যার পরে পুলিশের কাজ আমি মাটি কাটার বিষয়ে বলেছি।
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, উপজেলার আইন-শৃঙ্খলা কোন অবনতি হলে সঙ্গে সঙ্গে আমি দেখবো। মাটি কাটার বিষয়ে উপজেলা প্রশাসনের কাজ তবে আমার কাছে উপজেলা প্রশাসন সহযোগিতা চাইলে আমি সবসময় প্রস্তুত আছি।

বিজনেস বাংলাদেশ/ হাবিব

ট্যাগ :
জনপ্রিয়

চরম শংকা নিয়ে কাটছে ভেড়ামারা মুন্সিপাড়া ১২ মাইল এলাকার মানুষের জীবন

প্রকাশিত : ০১:২২:০৭ অপরাহ্ন, সোমবার, ৫ জুন ২০২৩