মাদারীপুরের কালকিনি উপজেলার আলীনগর ইউনিয়নের রাজারচর গ্রামের বাসুদেব মুন্সির বাড়ীর শিব মন্দিরের সামনে প্রশাসনের উদ্যোগে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদ পারভেজ এর সভাপতিত্বে মাদারীপুর জেলা হিন্দু,বৈদ্য ও খৃষ্টান ঐক্য পরিষদের সদস্য হরিপদ দাসের সার্বিক পরিচালায় সম্প্রীতির বন্ধন রক্ষায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বাসুদেব মুন্সি বাড়িতে শিপ মন্দির ভাঙ্গা নিয়ে ঘটে যাওয়া মামলা ভয়ভীতি প্রদর্শণ মনের ক্ষত বিক্ষত ভুলে গিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন রক্ষায় আলোচনা সভায় প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার পিংকি সাহা,বিশেষ অতিথি কালকিনি থানার অফিসার ইন চার্জ মোঃ শামীম হোসেন,জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি প্রাণতোষ মন্ডল, জেলা হিন্দু,বৈদ্য,খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি শ্যামল কৃষ্ণ দে,বাসুদেব মুন্সি,ইউপি সদস্য খগেন মন্ডল ও ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়য়ামীলীগের সভাপতি মোঃ নান্নু মোল্লাসহ বিভিন্ন সম্প্রদায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ।




















