১০:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

গলাচিপায় দিনব্যাপী কর্মশালা

  • ইশরাত লিটন
  • প্রকাশিত : ০৪:৪৮:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জুন ২০২৩
  • 102

পটুয়াখালীর গলাচিপায় পারফরমেন্স বেজড গ্র্যান্ড ফর সেকেন্ডারি ইনস্টিটিউশনস (পিবিজিএসআই) স্কিম এর আওতায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে ৪৫টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি ও প্রধান শিক্ষকদের নিয়ে দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন আল হেলালের সভাপতিত্বে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মোস্তফার সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠিত কর্মশালায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক সন্তোষ দে, জেলা শিক্ষা অফিসের বিদ্যালয় পরিদর্শক মো. আবু হানিফ, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. হারুন অর রশিদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা টিটো, সহ-সভাপতি হাজী মু. মজিবর রহমান, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. মতিউর রহমান প্রমুখ।

এ ছাড়াও গলাচিপা প্রেস ক্লাবের সভাপতি ও আটখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমিত কুমার দত্ত মলয় এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা কর্মশালায় উপস্থিত ছিলেন।

ট্যাগ :
জনপ্রিয়

নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের জন্মবার্ষিকী আজ

গলাচিপায় দিনব্যাপী কর্মশালা

প্রকাশিত : ০৪:৪৮:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জুন ২০২৩