০২:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

বিএনপি কোন রাজনৈতিক দল’ই না- সিদ্দিকুর রহমান

প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা -কে হত্যার হুমকি তথা বিএনপি জামায়াতের বিশৃঙ্খলা ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে সমাবেশ করেছে বরগুনা সদর উপজেলার ৬নং বুড়িরচর ইউনিয়ন আওয়ামী লীগ।

মঙ্গলবার (৬জুন) বিকেল ৫টায় বুড়িরচর ইউনিয়নের কামড়াবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়েছে।

৬নং বুড়িরচর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান মনজু’র সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি ছিলেন বরগুনা সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ অলি উল্লাহ অলি। এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজ সেবক আঃ রাজ্জাক মৃধা, সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুর রহমান মারুফ, অ্যাডভোকেট আশ্রাফুল আলম শিল্পী, আজমল হুদা মিঠু, বাবুলুর রহমান প্রমুখ।

এসময় বক্তারা বলেন, আবু সাইদ চাঁদ কর্তৃক বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। এছাড়াও আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ডের কথা তুলে ধরেন।

প্রধান অতিথির বক্তব্যে সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান বলেন, বিএনপি কোন রাজনৈতিক দল’ই না। এর আগেও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ২২ বার হত্যার চেষ্টা করা হয়েছে। আল্লাহর রহমতে তাকে (শেখ হাসিনা) কিছুই করতে পারেনি। প্রতিবাদ সমাবেশে আবু সাইদ চাঁদের ফাঁসির দাবী জানান তিনি।

বিজনেস বাংলাদেশ/ বি্এইচ

ট্যাগ :
জনপ্রিয়

যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, ২০ সদস্যকে পুরস্কার প্রদান

বিএনপি কোন রাজনৈতিক দল’ই না- সিদ্দিকুর রহমান

প্রকাশিত : ০৭:৫৮:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জুন ২০২৩