জাতীয় পুষ্টি সপ্তাহ -২০২৩ উদ্বোধন উপলক্ষে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
স্বাস্থ্য-সবল থাকতে চান, সাধ্যমত পুষ্টিকর খাবার খান। ৭-১৩ জুন পর্যন্ত জাতীয় পুষ্টি সপ্তাহ পালন করা হচ্ছে।
গতকাল বুধবার সকাল ১০ টার সময় ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার নুরুল আমিন। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান, আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার হাসিনা মমতাজ। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, জান্নাতুল ফেরদৌস। ভেড়ামারা প্রেসক্লাবের সভাপতি, ডাক্তার আমিরুল ইসলাম মান্নান। ভেড়ামারা পৌরসভার প্যানেল মেয়র, নাইমুল হক। ভেড়ামারা মাধ্যমিক শিক্ষা অফিসার, শরিফুল ইসলাম।বিআরডিবি কর্মকর্তা জহির উদ্দিন, সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বিজনেস বাংলাদেশ/ হাবিব




















